• রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
Headline
খোকশাবাড়ী শালুয়াভিটায় বিএনপির ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে প্রচারণা গনসংযোগ ও মিছিল অনুষ্ঠিত কালিয়াহরিপুর ইউনিয়নে বিএনপি’র ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত মাছুমপুর ক্রীড়া চক্রের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জামায়াত ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে সরকার গঠন করবো-সিরাজগঞ্জের জনসভায় জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান সিরাজগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ডাবল বাইক কাপ ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মা বাবার কবর জিয়ারতের মধ্যেদিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মীর ছাত্রদলে যোগদান সিরাজগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের একই মঞ্চে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা সিরাজগঞ্জের ৬ টি আসনে ৩৯ প্রার্থী’র মধ্যে প্রতীক বরাদ্দ সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

সিরাজগঞ্জ পৌর ১নং ওয়ার্ড বিএনপি’র নবগঠিত কমিটির আনন্দ মিছিল

Reporter Name / ৯৪ Time View
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

সিরাজগঞ্জ পৌর ১নং ওয়ার্ড বিএনপি’র নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

আজিজুর রহমান মুন্না-
মঙ্গলবার ৯ সেপ্টেম্বর-২০২৫ খ্রিঃ বিকেলে -সিরাজগঞ্জ পৌর ১নং ওয়ার্ড (মাহমুদপুর-মাছুমপুর) বিএনপি’র সুপারফাইভ নবগঠিত কমিটিতে মোঃ ইবনে জায়েদ হাসু (মাছুমপুর)কে- সভাপতি এবং মোঃ আব্দুর রাজ্জাক বাবু (মাহমুদপুর)কে – সাধারণ সম্পাদক করে কমিটি করা হয়। এতে ওয়ার্ড বিএনপি নেতা-কর্মীরা স্বাগত শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করে ।
উক্ত ওয়ার্ড বিএনপি’র এ সুপারফাইভ নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল হাসেম (মাছুমপুর), যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ মঙ্গলা সেখ (মাহমুদপুর)এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হালিম সেখ ( মাহমুদপুর) নির্বাচিত করা হয়।
বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু’কে অভিনন্দন ও শুভেচ্ছা এবং স্বাগত জানান নবগঠিত বিএনপি’র নেতৃবৃন্দ, কর্মী ও সাধারণ জনগন । নবগঠিত কমিটির নেতৃবৃন্দ,কর্মী ও অন্যান্যদের নিয়ে সিরাজগঞ্জ পৌরএলাকার ১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। পরে ওয়ার্ডে জনসাধারণের মাঝে মিস্টি বিতরণ করা হয়। অপরদিকে, পৌরএলাকার ১নং ওয়ার্ডের মাহমুদপুর হরিজন সম্প্রদায়ের হরিজন কলোনির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এ নবগঠিত কমিটিকে সংবর্ধনা প্রদান করে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category