• রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Headline
খোকশাবাড়ী শালুয়াভিটায় বিএনপির ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে প্রচারণা গনসংযোগ ও মিছিল অনুষ্ঠিত কালিয়াহরিপুর ইউনিয়নে বিএনপি’র ধানের শীষ প্রতীক মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত মাছুমপুর ক্রীড়া চক্রের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জামায়াত ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে সরকার গঠন করবো-সিরাজগঞ্জের জনসভায় জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান সিরাজগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ডাবল বাইক কাপ ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মা বাবার কবর জিয়ারতের মধ্যেদিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মীর ছাত্রদলে যোগদান সিরাজগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের একই মঞ্চে নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনের ঘোষণা সিরাজগঞ্জের ৬ টি আসনে ৩৯ প্রার্থী’র মধ্যে প্রতীক বরাদ্দ সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু

সিরাজগঞ্জ পৌর ৯নং ওয়ার্ড বিএনপি’র যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৯০ Time View
Update : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

সিরাজগঞ্জ পৌর ৯নং ওয়ার্ড বিএনপি’র যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জে উৎসব মূখর পরিবেশে পৌর ৯ নং ওয়ার্ড বিএনপি’র যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ পৌর এলাকার ৯ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে,
মঙ্গলবার ( ২৯ এপ্রিল ) বিকেল ৪টায় সিরাজগঞ্জ পৌরএলাকার ঘুড়কা মহাশ্মশান সংলগ্ন হার্ড পয়েন্ট এলাকায় যমুনা নদীর পাড়ে বিশাল যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন , সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মকবুল হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ সুইট। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপি’র সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম এবং সঞ্চালনা করেন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও শহর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুন্সী জাহেদ আলম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ভিপি অমর কৃঞ্চ দাস, যুগ্ন-সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ভূইয়া সাফি,গ্রাম বিষয়ক সম্পাদক মোঃ তাজউদ্দীন সেখ,ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক সদর থানা বিএনপির সহ-সভাপতি লুৎফর ভূইয়া, শহর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এ,কে আজাদ,
সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক রেজাউল করিম জোয়ার্দার, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম কারেন্ট, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলামিন খান, সিনিয়র যুগ্ন-সম্পাদক মঈনুল ইসলাম, অর্থ সম্পাদক শাহাদাৎ হোসেন লেবু, শহর যুবদলের
সভাপতি সজীব খান প্রমুখ।
এ সময়ে মতবিনিময় সভা আনন্দ উৎসব করে অনুষ্ঠানে ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শামীম পারভেজ নেতৃত্ব তার সর্মথকেরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে বর্ণাঢ্য একটি মিছিল ব্যানার ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে মতবিনিময় সভাস্থলে উপস্থিত হয় এবং অন্যান্য সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থীরা একই ভাবে আনন্দ উৎসব করে শ্লোগান শ্লোগানে মুখরিত করে মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হয়।
উক্ত যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠানে সিরাজগঞ্জ পৌর এলাকার ৯ ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করার লক্ষ্য উক্ত যৌথ মতবিনিময় সভায় উপস্থিত ওয়ার্ডের একাধিক সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীরা তাদের জীবন বৃত্তান্ত এবং পতিত স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের আমলে ১৭ বছরে নেতাকর্মীরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন, মামলায় পড়েছেন, কারাভোগ করেছেন তাদের বিভিন্ন মামলার নথির কপি সহ অন্যান্য কাগজ-পত্র সম্মেলন প্রস্তুত কমিটি কাছে জমা দেন। উক্ত মতবিনিময় সভাটি সুন্দর সুশৃংখলভাবে সমাপ্ত করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category