সিরাজগঞ্জ প্রেসক্লাবের রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ- সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রোববার (১৫ মার্চ) বিকেলে সিরাজগঞ্জ প্রেসক্লাবের তৃতীয় তলায় আধুনিক কনফারেন্স রুমে প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে ইফতার মাহফিলে
সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, সহসাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু,
অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসী,সাংগঠনিক সম্পাদক রহমত আলী, দপ্তর সম্পাদক এনামুল হক,সিনিয়র সাংবাদিক প্রেসক্লাবের সাবেক আহবায়ক বাবু ইসলাম, দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শফিক মোহাম্মদ রুমন প্রমুখ বক্তব্য রাখেন।
প্রেসক্লাবে সাবেক সভাপতি জাকিরুল ইসলাম সান্টু,সাবেক সভাপতি হেলাল আহমেদ,সাবেক সহ সভাপতি তফিজ উদ্দিন,সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম এবং প্রেসক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ সহ সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে দোয়া-মোনাজাত পরিচালনা করেন চৌরাস্তা জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মোয়াজ্জেম হোসেন।