• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন কারী হাফেজ রাহিমুল ইসলামকে সংবর্ধনা দিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৫৪’তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক’কে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে- সিরাজগঞ্জ জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খানের ইন্তেকাল সিরাজগঞ্জে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়-জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নিজস্ব উদ্যোগে-দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

সিরাজগঞ্জ বেলুটিয়া চরাঞ্চলের অসহায় শীতার্ত মানুষদের মাঝে “সুক” (SUK) এনজিও’র উদ্যোগে কম্বল বিতরণ

Reporter Name / ৬ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

সিরাজগঞ্জ বেলুটিয়া চরাঞ্চলের অসহায় শীতার্ত মানুষদের মাঝে “সুক” (SUK) এনজিও’র উদ্যোগে কম্বল বিতরণ

আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর পাড়ে অবস্থিত বেলুটিয়া চরাঞ্চলের-দরিদ্র, অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষদের মাঝে-সমাজ উন্নয়ন কার্যক্রম-“সুক” (SUK) এনজিও’র উদ্যোগে দু’শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। গিভ বাংলাদেশ ( Give Bangladesh) এর সহায়তায়-
শুক্রবার (৯ জানুয়ারি-২০২৬ খ্রি.) সকালে উক্ত কম্বল বিতরণ করার পর যমুনা নদীর পাড়ে অবস্থিত পুঠিয়াবাড়ী জগনাথবাড়ীঘাট, চরমালশাপাড়ায় এলাকায় বসবাসরত দরিদ্র, অসহায়, ছিন্নমূল ও বস্তিবাসীদের মাঝে ও কম্বল বিতরণ করা হয়। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে, সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাক সিরাজগঞ্জের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ রইস উদ্দিন, শার্প এনজিও’র চেয়ারম্যান মোঃ শওকত আলী প্রমুখ। এসময় সমাজ উন্নয়ন কার্যক্রম (সুক) এনজিও’র নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, সমন্বয়কারী- রুনালায়লা এবং শাখা ব্যবস্থাপক-মোঃ সোহাগ আহমেদসহ অন্যান্য কর্মকর্তা এই কম্বল বিতরণ কার্যক্রম করেন । এই প্রচন্ড কনকনে শীত হিমেল হাওয়ায় হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত অবস্থায় শীতার্ত দরিদ্র, অসহায়, ছিন্নমূল, বস্তিবাসী মানুষেরা কম্বল পেয়ে খুশি হয়ে বাড়ি ফিরছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category