• শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়ন এর পক্ষ থেকে অঙ্গহানি ও প্যারালাইজড শ্রমিকদের মাঝে অনুদান প্রদান সিরাজগঞ্জ সদরের প্রতিটি ঘরে-ঘরে গিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা করছেন সাইদুর রহমান বাচ্চু ভদ্রঘাট ইউনিয়নে জনসংযোগে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে ১০ম গ্রেডভূক্ত উপ-সহকারী প্রকৌশলী/ সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কৌটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন এবং জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান খোকশাবাড়ীতে ধানের শীষের পক্ষে অমর কৃষ্ণ দাসের গণসংযোগ ফ্যাসিবাদী ব্যবস্থার অবসানে ‘হ্যাঁ’ জয়ী করতে হবে: আসিফ মাহমুদ সিরাজগঞ্জ শহরে ধানের শীর্ষের পক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এর গণ-সংযোগ উল্লাপাড়ায় বিএনপির নির্বাচনী সভায়- ভোটাধিকার ফেরানোর অঙ্গীকার এম আকবর আলীর বিএনপি ছাড়া দেশ পরিচালনা করার জন্য অন্য কোন অভিজ্ঞ দল নেই- তারেক রহমান

সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউটসের উদ্যোগে ৫ম কাব ক্যাম্পুরীর উদ্বোধন

Reporter Name / ৮৬ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউটসের উদ্যোগে ৫ম, কাব ক্যাম্পুরীর উদ্বোধন

মোঃ হোসেন আলী (ছোট্ট)- “বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে কাবিং এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলায় আনন্দঘন পরিবেশে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মধ্যেদিয়ে গ্রান্ড-ইয়েল, প্রার্থনা সংগীত
ও জাতীয় পতাকা ও স্কাউট পতাকা ক্যাম্পুরী পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ক্যাম্পুরীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২৯ অক্টোবর ২০২৫) সকাল ১০ টায় পৌর শহরের ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউটসের আয়োজনে ৫ম সিরাজগঞ্জ সদর উপজেলা কাব ক্যাম্পুরীর ৫ দিনব্যাপী ক্যাম্পুরীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ মনোয়ার হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন বলেন, কাব স্কাউটিং শিশুদের ব্যক্তিত্ব ও চারিত্রিক গুণাবলীর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শিশুদের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদের মধ্যে সমাজের প্রতি দায়িত্ববোধ, দলবদ্ধ কাজের দক্ষতা, শৃঙ্খলা ও আত্মনির্ভরশীলতা তৈরি করে।
অনুষ্ঠানের সভাপতি বলেন, মেধা ভিত্তিক দেশ গড়তে স্কাউটস এর প্রয়োজন রয়েছে। ছ্রোট শিশুরা দেশের উন্নয়নের প্রগতি। এখন থেকে কমল হাতকে শুক্ত হাতে রূপান্তরিত করতে হবে। সকল শিক্ষায় শিক্ষিত হতে হবে। স্কাউটস সার্বিক শিক্ষায় অবদান রাখছে। পরিশেষে তিনি ছোট শিশু শিক্ষার্থীদের ৫দিনের ক্যাম্পে অংশ গ্রহনের সাহসের প্রশংসা করেন।

উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা কমিশনার মোঃ রেজাউল করিম। এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কাউটদের উদ্দেশ্য দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ মনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা সম্পাদক মোঃ আব্দুল কাদের ইমন।
এসময়ে বিশেষ উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা ও পাবনা সহকারী পরিচালক মোঃ জামাল উদ্দীন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা ফজলুর রহমান, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউট কমিশনার মোঃ সাজেদুল ইসলাম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাকটর জাকিয়া সুলতানা, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটের জেলা কাব লিডার আইউব, সহকারী কমিশনার ( গার্ল ইন স্কাউটিং) উম্মে হাবিবা,
বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা যুগ্ম- সম্পাদক মোঃ শহিদুজ্জামান পলাশ, কোষাধ্যক্ষ মোঃ গোলজার হোসেন, উপজেলা কাব লিডার মোঃ গোলাম রসূল, সংযোযিত সদস্য মোঃ আলমগীর হোসেন, সিরাজগঞ্জ সদর উপজেলা অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ হোসেন আলী (ছোট্ট),
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, পঞ্চম উপজেলা কাব ক্যাম্পুরী আগামী ১ নভেম্বারমহা তাবুজলসার মাধ্যমে শেষ হবে। এবারের ক্যাম্পুরীতে ৫১টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০৬ জন কাব শিশু, ক্যাম্পুরী কর্মকর্তা ৩০ জন, ও রোভার স্বেচ্ছাসেবক ২৫ জন, অংশগ্রহণ করছে এবং নিরলসভাবে কাজ করছে।
এই ক্যাম্পুরীতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক, শিক্ষামূলক এবং আউটডোর কার্যক্রম অনুষ্ঠিত হবে। ক্যাম্পের মূল উদ্দেশ্য হচ্ছে শিশুদের নেতৃত্বগুণ এবং দলবদ্ধভাবে কাজ করার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক উন্নয়ন সাধন করা। উল্লেখ্য, সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব সদস্যরা এতে অংশগ্রহণ করছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category