• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখা’র আয়োজনে আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখা’র আয়োজনে আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজ জাতীয়তাবাদী ছাত্রদল শাখা’র আয়োজনে, বিএনপি’র সাবেক চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী, বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে- আলোচনাসভা, দোয়া-মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রবিবার (১৫ মার্চ) সিরাজগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে বিকেল ৫ টা হতে আলোচনাসভা সন্ধ্যায় দেশ জাতীর, মুসলিম উম্মা’র কল্যাণ কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত শেষে এক ইফতার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক এস.এম. জুয়েল রানা এবং সদস্য সচিব আরিফুল ইসলাম রানা সঞ্চালনায় অনুষ্ঠানে-প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্র-ছাত্রীদের প্রত্যক্ষ ভোটে দুই দুইবারের নির্বাচিত সাবেক জিএস, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। এসময়ে সন্মানিত অতিথি হিসেবে সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মহীদুল হাসান, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ হুমায়ুন খালিদ, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাইদুল ইসলাম,বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম তালুকদার,হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জহুরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র, যুগ্ন সাধারন সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক এস.এম.তানভীর মাহমুদ পলাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ। এসময়ে অনুষ্ঠানে কলেজের শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী, কলেজ ছাত্রদল শাখা’র অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা, ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category