• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

সুখপাখির দুই’শ দরিদ্র পরিবারের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ

Reporter Name / ১৭৬ Time View
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জে দুই’শ দরিদ্র পরিবারের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করেছে মানবিক সংগঠন সুখপাখি———

হারুন অর রশিদ খান হাসান -বুধবার দুপুরে সিরাজগঞ্জের হোসেনপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আসন্ন পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে দুই’শ অসহায় দরিদ্র পরিবারের মানুষদের মাঝে প্রায় সোয়া তিন লক্ষ টাকার সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করেছে মানবিক সংগঠন সুখপাখি।
সংগঠনটির আলোর জন্য যাকাত তহবিলের আয়োজনে সেহরি ও ইফতার সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো ১৫ কেজি চাউল,৩ কেজি আলু,২ কেজি পিয়াজ,২ কেজি মশুরের ডাল,১ কেজি ছোলা ও ১ লিটার তেল যার মুল্য এক হাজার ৫’শ ৪৭ টাকা।
সুখপাখির সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান। উপস্থিত ছিলেন সুখপাখির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রজব আলী, সহ প্রতিষ্ঠাতা পরিচালক রাসেল রহমান,এলাকার মুরুব্বি মোঃ মঞ্জুরুল হাসান,সুখপাখির উপদেষ্টা বাবু আহমেদ, সদস্য কামরুজ্জামান স্বপন,আবদুল হাকিম সহ সংগঠনের ছেলে ও নারী স্বেচ্ছাসেবকরা।
২০১৮ সন থেকে সুখপাখি সমাজ উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠী সহ অসহায় হতদরিদ্র মানুষের মাঝে নানাবিধ মানবিক ও সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।
হারুন অর রশিদ খান হাসান


আপনার মতামত লিখুন :
More News Of This Category