• শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন কারী হাফেজ রাহিমুল ইসলামকে সংবর্ধনা দিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ৫৪’তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক’কে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে- সিরাজগঞ্জ জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক রফিকুল আলম খানের ইন্তেকাল সিরাজগঞ্জে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়-জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চুর নিজস্ব উদ্যোগে-দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও বৃক্ষ রোপণ

Reporter Name / ১৩২ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা, বৃক্ষ রোপণ ও আন্তঃ শ্রেনি ফুটবল টূর্ণামেন্ট খেলার শুভ উদ্বোধন

আজিজুর রহমান মুন্না– সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নং শিয়ালকোল ইউনিয়নের অন্যতম বিদ্যাপীঠ সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির সভাপতি ও সদস্যগণের পরিচিত সভা, অতিথিদের ক্রেস্ট প্রদান, ফুলেল শুভেচ্ছা প্রদান, বৃক্ষ রোপণ এবং আন্তঃ শ্রেনি ফুটবল টূর্ণামেন্ট খেলার শুভ উদ্বোধন করা হয়।
সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, শিয়ালকোল, চণ্ডিদাসগাঁতি, সিরাজগঞ্জের আয়োজনে,
রবিবার (১০আগস্ট -২০২৫খ্রিঃ) বেলা১২টায় অত্র বিদ্যালয়ের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এসময়ে তিনি তার বক্তব্য বলেন, সুশিক্ষা অর্জন করার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে হবে। ভালো মানুষ হিসেবে সু-নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। মাদকমুক্ত , সন্ত্রাসমুক্ত সমাজগঠনে অবদান রাখতে হবে। মোবাইল ফোন আসক্ত হওয়া যাবে না পিতা-মাতা, শিক্ষক, অভিভাবকদের সন্মান করবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক মোস্তফা নোমান আলাল, সহ-দফতর সম্পাদক সাংবাদিক মোঃ এনামুল হক,
সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, জেলা যুবদলের অর্থ সম্পাদক বাবুল সরকার, শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস ছালাম টুপা সরকার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রবিউল আলম সাজু, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদুল আলম সরকার দুলাল, প্রমুখ।
স্বাগত বক্তব্যে রাখেন ,সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াদুদ তালুকদার।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন, স্কুলের সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম। এসময়ে অনুষ্ঠানে অত্র স্কুলের সকল শিক্ষক- শিক্ষিকা, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category