• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
Headline
সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল শাখা’র আয়োজনে আলোচনাসভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক স্কাউট ওন সনদ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জে ঈদ উপলক্ষে চাউলের বস্তা উপহার দিয়ে শ্রমজীবী মানুষদের মুখে হাসি ফোটালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিছন্ন অভিযান কর্মসূচি উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কাজিপুরে বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত

স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণীল আনন্দ মিছিল

Reporter Name / ১২৯ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ বিশাল বর্ণীল আনন্দ মিছিল।

স্টাফ রিপোর্টারঃ-

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আন্দোলন-সংগ্রাম,সাফল্যের গৌরবোজ্জ্বল ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বিশাল আনন্দ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার বিকালে জেলা স্বেচ্ছাসেবক দলের ১৮ ইউনিটের বিভিন্ন উপজেলা,পৌর,থানা,ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা জাতীয় পতাকা, দলীয় পতাকা সহ রংবেরঙের ব্যানার, ফেস্টুন প্লেকার্ড ও ধানের শীষের মুঠি নিয়ে বাদ্য যন্ত্রের তালে তালে নেচে-গেয়ে মিছিল নিয়ে শ্লোগান দিয়ে স্থানীয় পৌর ভাসানী মিলনায়তন চত্বর সহ এর আশেপাশের রাস্তায় এসে সমবেত হয়।
নেতাকর্মীদের মুহুর্মুহু শ্লোগান আর হাততালির মধ্যে আকাশে রংবেরঙের বেলুন উড়িয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ মিছিল উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
এসময় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,ভিপি অমর কৃষ্ণদাস,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,যুগ্ম সাধারণ সম্পাদক প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম।
পরে সেখান থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস ও সদস্য সচিব মিলন হক রঞ্জুর নেতৃত্বে বিশাল বর্ণিল আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক এসএস রোড দিয়ে রাজার স্টেশন রোডের স্বাধীনতা স্কয়ারে যেয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category