• বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন
Headline
সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি আহবায়ক কমিটি থেকে অর্ধশতাধিক নেতা কর্মীর পদত্যাগ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে আহবায়ক কমিটি সিরাজগঞ্জে “বিশ্ব এইডস দিবস” উদযাপন উপলক্ষ্যে- র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট- ২০২৫ এর শুভ উদ্বোধন ছাত্র সংসদের জি এস থেকে সিরাজগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ডাবল বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার নির্বাচনে সভাপতি শাহজাহান সম্পাদক ফারুক আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার ছোট পুত্রের জন্মদিন সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশ এর উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ

Reporter Name / ২২৯ Time View
Update : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশ এর উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ ——
স্টাফ রিপোর্টারঃ- সিরাজগঞ্জ যমুনা বিধৌত
চৌহালী উপজেলার দূর্গমচরঞ্চলে তীব্র শীতে জনজীবনে
নিম্ন আয়ের মানুষ যখন কষ্ট পাচ্ছিল ঠিক সেই মুহুর্তে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশ সিরাজগঞ্জ ইউনিট।

শুক্রবার ( ২৪ জানুয়ারি) হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশ সিরাজগঞ্জ ইউনিট উওরাঞ্চলের আর্থিক সহযোগিতায় ও সিরাজগঞ্জ ইউনিটের আয়োজনে
দুপুরে চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের চর ছলিমাবাদ, ( ভূতের মোড়), পয়লা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে, যমুনা নদীর তীরবর্তী এলাকার পূর্ব পাড়ে কয়লা উচ্চ বিদ্যালয়, ও দত্তকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মধ্যবর্তী এলাকায় অসহায় গরীব দুঃস্থদের মাঝে শীতবস্ত কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।

শীতবস্ত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উমারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের (বিএসসি)। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশ সিরাজগঞ্জ ইউনিট ও কো- ওর্ডিনেটর, উওরাঞ্চলের সভাপতি এডভোকেট শহীদুল ইসলাম সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় শীতার্থ মানুষের হাতে শীতবস্ত তুলেদেন, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি ও সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ফেরদৌস হাসান বলেন,দূর্গমচরঞ্চলে তীব্র শীতে জনজীবনে অত্যান্ত কষ্টকর, হয়ে পড়েছ। এ অঞ্চলের মানুষ গুলোর যমুনা নদীর পাড়ের অবস্থিত গ্রামগুলো শীতে কাঁপছে। এই কারণে বেড়েছে গরিব দুস্থ ও অসহায় মানুষের দুর্ভোগ।
এলাকার গরিব দুস্থ ও অসহায় মানুষেরা শীতের তীব্রতায় কষ্ট পাচ্ছেন। তাই তাদের কষ্ট লাঘবের জন্য হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশ তারা এসেছে শীতার্ত মানুষদের সহযোগিতা করতে এবং তাদের পাশে দাঁড়াতে। তাই
শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।একজন মানুষ হয়ে আর একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। আমাদের জেলা প্রশাসন পক্ষ থেকেও এ ধরনের পদক্ষেপ নেয়া হয়। তেমনি অন্বেষণ মুক্ত স্কাউট দলটি অসহায় দুস্থদের পাশে দাঁড়িয়েছে।এদিক বিবেচনা করে সমাজের সকল বিত্তবান মানুষদেরকে অসহায় শীতার্ত নারী-পুরুষদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।

এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও এস এ টিভি জেলা প্রতিনিধি রহমত আলী,
অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইচী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মিলন সেখ,
সিরাজগঞ্জ প্রেস ক্লাবের অন্যতম সদস্য মোঃ হোসেন আলী (ছোট্ট), মোঃ নাজমুল ইসলাম, দৈনিক সিরাজগঞ্জ বার্তা স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম, চরসলিমাবাদ গ্রামের মুরুব্বী মোঃ নাইবুল ইসলাম, চৌহালী উপজেলা কালবেলা উপজেলা প্রতিনিধি, ইমরান হোসেন আপন, প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার কর্মী হান্নান মোর্শেদ রতন,।


আপনার মতামত লিখুন :
More News Of This Category