• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

আগামীকাল থেকে পুনরায় চালু হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন

Reporter Name / ২২২ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

আগামীকাল থেকে পুনরায় চালু হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন——–
স্টাফ রিপোর্টারঃ- সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি তিন মাস বন্ধ থাকার পর আগামীকাল (১৫ নভেম্বর) থেকে পুনরায় চালু হচ্ছে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন। টিকিট মিলবে অনলাইনে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রেল বিভাগ।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের (পাকশি) সহকারী বানিজ্যিক কর্মকর্তা এ.কে এম নুরুল আলম এ তথ্য নিশ্চিত করছেন।

এর আগে গত ১১ নভেম্বর বাংলাদেশ রেলওয়ের জেনারেল ম্যানেজার (পশ্চিম) এর পক্ষে ডেপুটি চীফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট (পশ্চিম) মোসা. হাসিনা খাতুন স্বাক্ষরিত এক পত্রে ট্রেন পুনরায় চালুকরণের এই নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের (পাকশি) সহকারী বানিজ্যিক কর্মকর্তা এ.কে এম নুরুল আলম বলেন, তিন মাস আগে বন্ধ হয়ে যাওয়া সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ১৫ নভেম্বর থেকে আগের নিয়মেই সিরাজগঞ্জ-ঢাকা রুটে চলাচল করবে। আগে সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে টিকিট অনলাইন ছিলনা। তাই এখন থেকে ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে। যাত্রীরা ঘরে বসে ট্রেনের টিকিট কাটতে পারবে।

সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চালুর দাবীতে জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে আন্দোলনে নামে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও শিক্ষার্থীরা। স্বারকলিপি প্রদান, সভা-সমাবেশ, মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এই আন্দোলনের প্ররিপেক্ষিতে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালুর উদ্যেগ নিয়েছে রেল কর্তৃপক্ষ।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই রেলওয়ের সচিব, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ সহ সিরাজগঞ্জের সকল শ্রেণি-পেশার মানুষসহ শিক্ষার্থী ও শিক্ষকদের। আমি সর্বোচ্চ কৃতজ্ঞতা জানাই সিরাজগঞ্জে কর্মরত সকল গণমাধ্যমকর্মীদের। তাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতোনা।

তিনি আরও বলেন, আমি ট্রেন চালুর দাবিতে সংবাদ সম্মেলন করেছি, সকল শ্রেণি-পেশার মানুষদের নিয়ে মানববন্ধন করেছি, স্মারকলিপি দিয়েছি। সচিবের সঙ্গে দেখা করে অনুরোধ করেছি। অবশেষে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি চালু হতে যাচ্ছে, এই অর্জন সিরাজগঞ্জবাসীর।আমার আরও দাবি থাকবে, যমুনা নদীর উপর নির্মানাধীন রেলসেতু চালু হবার পরে উত্তর-পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলো যেন সিরাজগঞ্জ শহর হয়ে চলাচল করে। এতে শিল্পাঞ্চলে পরিনত হতে যাওয়া সিরাজগঞ্জের মানুষ অনেক উপকৃত হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category