• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

উল্লাপাড়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

Reporter Name / ১৭০ Time View
Update : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

উল্লাপাড়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

মো: শাহাদত হোসেন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

রবিবার(২৪ নভেম্বর ) সকালে পাবনা-বগুড়া মহাসড়কের বোয়ালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলে উল্লাপাড়া উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মাটিকাটা গ্রামের মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম ও তার বন্ধু শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের নাঈম সরকার।

স্থানীয় সুত্রে জানা যায়, সকালে দুই বন্ধু মোটরসাইকেলযোগে সলঙ্গা মাছের আড়ত থেকে মাছ কিনে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন। অপর দিকে শাহজাদপুর থেকে ছেড়ে আসা শাহজাদপুর ট্রাভেলস বোয়ালিয়া বাজার এলাকায় পৌছালো বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হয়।

বিষয়টি নিশ্চিত করেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category