• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

গণঅভ্যুত্থান দিবসে যথাযথ মর্যাদায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের নানা কর্মসূচি পালন

Reporter Name / ১৬৭ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

গণঅভ্যুত্থান দিবসে যথাযথ মর্যাদায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের নানা কর্মসূচি পালন।

স্টাফ রিপোর্টারঃ-

মঙ্গলবার ( ৫ আগষ্ট) জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান প্রথম বর্ষপূর্তিতে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচী পালন করেছে সিরাজগঞ্জ প্রেসক্লাব। কর্মূচীর মধ্যে ছিলো, জাতীয় পতাকা উত্তোলন, শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত,চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা।

গণঅভ্যুত্থান দিবসে সূর্যোদয়ের সাথে সাথে সিরাজগঞ্জ প্রেসক্লাব ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯ টার সময় মালসাপাড়া পৌর কবরস্থানে শহীদ সুমন সেখ ও শহীদ আবদুল লতিফের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান। পরে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল ও ইউসুফ দেওয়ান রাজু,অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসি, দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক,সমাজকল্যাণ সম্পাদক মিলন শেখ, আপ্যায়ন সম্পাদক রেজাউল করিম খান সহ অনেক গণমাধ্যমকর্মী।পরে সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়া কবরস্থানে সিরাজগঞ্জ ছাত্র গণআন্দোলন গণ-অভ্যুত্থানে প্রথম শহীদ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান রঞ্জুর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
দুপুর বারোটার সময় প্রেসক্লাব ভবনে সিরাজগঞ্জে জুলাই শহীদদের চিত্র প্রদর্শন ও প্রেসক্লাব ভবনের সম্মেলন কক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম ইন্না দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শফিক মোহাম্মদ রুমন ,প্রেসক্লাবের সহ সভাপতি জেহাদুল ইসলাম,সহ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল ও ইউসুফ দেওয়ান রাজু,অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসি,ক্রীড়া সম্পাদক আশরাফুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মিলন শেখ,সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোস্তাক আজমেদ নওশাদ,আপ্যায়ন সম্পাদক রেজাউল করিম খান,সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, বাংলাদেশ টুডের জেলা প্রতিনিধি বদরুল আলম দুলাল,ডেইলি গুড মর্নিং এর জেলা প্রতিনিধি আহসান হাবিব মুন্না,দৈনিক দর্পণ প্রতিদিনের জেলা প্রতিনিধি রোমান আহমেদ,দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি অধ্যাপক শহিদুল ইসলাম, দেশ টিভির জেলা প্রতিনিধি শুভ কুমার ঘোষ,দৈনিক সোনালী বার্তার জেলা প্রতিনিধি রাফিউল আলম বাবুল, দৈনিক চিত্রের জেলা প্রতিনিধি হোসেন আলী,দৈনিক আজকের দর্পণের জেলা প্রতিনিধি শাম্মি আহমেদ আজমীর ও দৈনিক অগ্রসর পত্রিকার জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়।
আলোচনা সভা পরিচালনা করেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক। আলোচনা সভা শেষে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক নুরুল ইসলাম রইসি ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category