আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
চাঁদাবাজির অভিযোগে যমুনা ইকোপার্কের বন পাহারাদার রিপন মিয়া আটক
প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৪
চাঁদাবাজির অভিযোগে যমুনা ইকোপার্কের বন পাহারাদার রিপন মিয়াকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
স্টাফ রিপোর্টারঃ-
সিরাজগঞ্জে বন কর্মকর্তা পরিচয়ে যানবাহন থেকে চাঁদাবাজীর সময় জনতার হাতে আটক হয়ে যমুনা ইকোপার্কের বন পাহারাদার রিপন মিয়াকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করা হয়েছে। এই বন পাহারাদার কুখ্যাত রিপন মিয়া সিরাজগঞ্জ সদর উপজেলার জারিলা মধ্য পাড়া গ্রামের আবু সিদ্দিক মন্ডলের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহষ্পতিবার মধ্য রাতে শহরের কাঠেরপুল এলাকার রহমতগঞ্জ কবরস্থানের সামনে ফার্ণিচার বোঝাই ৬ পিকআপ ট্রাকের চালকের নিকট নিজেকে বন কর্মকর্তা পরিচয় দিয়ে অবৈধ ফার্ণিচার পরিবহনের ভয় দেখিয়ে গাড়ি প্রতি ১ হাজার করে টাকা চাঁদা দাবি করেন। কিন্তু চালকদের তার পরিচয় সন্দেহ হলে চ্যালেঞ্জ করেন। তখন কুখ্যাত রিপন মিয়া ক্ষিপ্ত হয়ে চালকদের মামলার ভয় ও পিকআপ গুলো আটকে রাখে। এতে চালকদের সাথে তার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে কুখ্যাত রিপন মিয়া পালানোর চেষ্টা করে। তখন স্থানীয় লোকজন তাকে আটক করে গণধোলাই দেয়। তখন কুখ্যাত রিপন মিয়া নিজেকে যমুনাসেতু পশ্চিম ইকোপার্কের বন পাহারাদার বলে স্বীকার করেন। এঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থলে পৌছে কুখ্যাত রিপন মিয়াকে আটক করে।
এঘটনায় শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে চালক মোকলেছুর রহমানসহ ৬ চালক বাদি হয়ে রিপন মিয়া'র বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করে। পরে পুলিশ রিপন মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
বন পাহারাদার রিপন মিয়া দীর্ঘ দিন ধরে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন সড়ক মহাসড়কে চলাচলকারী কাঠবাহী গাড়ীর চালকদের নিকট থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল বলেও অভিযোগ রয়েছে।
Copyright © 2026 দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ. All rights reserved.