• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

তাড়া‌শে ক্ষিরায় স্বপ্ন বুন‌ছে কৃষক

Reporter Name / ২১৩ Time View
Update : শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জের
তাড়া‌শে ক্ষিরায় স্বপ্ন বুন‌ছে কৃষক

তাড়াশ প্রতিনিধিঃ- সিরাজগঞ্জের তাড়া‌শের কৃষকরা ক্ষিরা উৎপাদ‌নে জন‌্য গা‌ছের প‌রিচর্যায় ব‌্যস্ত সময় পার কর‌ছেন। তাড়া‌শের মা‌টি ও আবহাওয়া ক্ষিরা চা‌ষের উপ‌যোগী, তাই ব‌্যপক ভা‌বে ক্ষিরা চাষ হ‌চ্ছে এখা‌নে। এছারাও ক্ষিরা চাষ অন‌্য ফস‌লের চে‌য়ে লাভ জনক হওয়ায় কৃষ‌কেরা এই আবা‌দের দি‌কে ঝুক‌ছেন।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরে তাড়াশ উপজেলার কোহিত, সাচানদিঘি, সান্দুরিয়া, সড়াবাড়ি, বারুহাস, দিঘুড়িয়া, দিয়ারপাড়া, তালম, নামো সিলেট, খাসপাড়া, বড় পওতা, তেঁতুলিয়া, ক্ষীরপোতা, খোসালপুর, বরগ্রাম, আয়াস, বিয়াস ও রানী‌দিঘী গ্রামের মাঠের পর মাঠ ক্ষিরার আবাদ করা হয়েছে।

উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসের তথ‌্যম‌তে, গত বছর ৪৭০ হেক্টর জ‌মি‌তে ক্ষিরা চা‌ষ হ‌য়ে‌ছিল। চল‌তি বছ‌র এখন পর্যন্ত ৩৬০ হেক্টর জ‌মি‌তে ক্ষিরা চা‌ষ হ‌য়ে‌ছে। ত‌বে সম‌য়ের সা‌থে এটি আরও বাড়‌বে। তেঁতুলিয়া গ্রা‌মের কৃষক মোতালেব জানান, ক্ষিরা চাষে লাভ পাওয়ায়, তারা ক্ষিরা চাষে ঝুঁকে পড়েছেন। তার ম‌তো অ‌নে‌কেই এখা‌নে ক্ষিরা চাষ কর‌ছেন। লাভ জনক হওয়ায় এলাকায় ক্ষিরা চাষের জন্য জমি লিজই পাওয়া যা‌চ্ছে না। আর যাদের নিজস্ব জমি আছে তারা বেশি লাভবান হচ্ছেন।দিঘুরীয়া গ্রা‌মের কৃষক না‌জিম ব‌লেন, চলতি বছর দুই বিঘা জ‌মি‌তে ক্ষিরার চাষ ক‌রে‌ছি। এ‌তে খরচ হ‌য়ে‌ছে ৪০ হাজার টাকার ম‌তো, সব কিছু ঠিক থাক‌লে এবং বাজার ভা‌লো থাক‌লে এক থে‌কে দেড় লক্ষ টাকার ক্ষিরা বি‌ক্রি কর‌তে পার‌বো ব‌লে আশা কর‌ছি। ক্ষিরার জ‌মি‌তে প্রচুর শ্রম দি‌তে হয় তাই বেশী আবাদ কর‌তে পা‌রি নাই। তাড়া‌শে ব্যাপক ক্ষিরা উৎপাদন হওয়ায় সুবা‌দে তাড়াশ উপজেলার দিঘুড়িয়া, রানীর হাট, কোহিত, বিনসাড়া, বারুহাঁস সহ কমবেশি আট থেকে ১০টি গ্রামে প্রতি বছর গড়ে উঠে অস্থায়ী ক্ষিরা বিক্রির মৌসুমি হাট। সবচে‌য়ে বড় হাট‌টি ব‌সে দিঘুড়িয়া গ্রামে। এসব হাটগুলো থে‌কে ক্ষিরার মৌসুমে প্রতিদিন শতাধিক ক্ষিরা ভ‌র্তি ট্রাক, ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, পাবনা, সিলেটসহ দেশের বিভিন্ন শহরে যায়।

তাড়াশ উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুলাহ আল মামুন জানান, তাড়া‌শে ক্ষিরা চাষে কৃষকরা ব্যাপক সফলতা পেয়েছে। তাড়াশ উপজেলার জমি ক্ষিরা চাষের উপ‌যোগী হওয়ায় দিন দিন ক্ষিরা চাষ বৃ‌দ্ধি পা‌চ্ছে। আমাদের পক্ষ থেকে কৃষকদেরকে ক্ষিরা চাষে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরার্মশ দিয়ে, সহযোগীতা করে থাকি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category