• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

তাড়াশে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

Reporter Name / ২৩২ Time View
Update : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

তাড়াশে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

আইয়ুব আলীঃ- “জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন-২০২৫ উপলক্ষে ৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও গণমাধ্যম কর্মী, বে-সরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ, স্কুল -কলেজের প্রধানগণ ও ছাত্র-ছাত্রী । এ উপলক্ষে এক আলোচনা সভা ইউএনও সুইচিং মং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
তাড়াশ উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুন্নবির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আব্দুল মমিন, সাহিত্য গবেষক আব্দুল কাদের, তাড়াশ প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক, বে-সরকারী উন্নয়ন সংস্থা ভিলেজ ভীষনের পরিচালক শরিফুল ইসলাম, উপদেষ্টা সাইফুল ইসলাম, বৈসম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা মিলন, নিরব প্রমূখ।
এবার মেলায় বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার ১৫টি স্টল স্থান অংশ নেয়। ইউএনও সুইচিং মং মারমা এবং কর্মকর্তাগণ স্টল গুলো পরিদর্শন করেন। অনুষ্ঠানে পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মাঝে গণিত অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category