বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ
দেশের মুদ্রণ শিল্পখাতের একমাত্র বাণিজ্য সংগঠন বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি (বামুশিস)–এর উদ্যোগে গত ০৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্তা এলাকায় অবস্থিত মনোরম পিকনিক স্পট শায়ান রিসোর্ট–এ অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বনভোজন–২০২৬।
এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৬ শতাধিক বামুশিস সদস্য প্রতিষ্ঠানসমূহের স্বত্বাধিকারীগন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সদস্যরা সকাল ৮টায় রাজধানীর সিটি হার্ট কমপ্লেক্স ও ভিক্টোরিয়া পার্ক থেকে বাস ও ব্যক্তিগত গাড়িতে যাত্রা করে নির্ধারিত সময়ে পিকনিক স্পটে পৌঁছান। যাত্রাপথে সকালের নাস্তা পরিবেশন করা হয়।বনভোজন উপলক্ষে অংশগ্রহণকারীদের জন্য ছিল বিভিন্ন আকর্ষণীয় খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রম।
দুপুরের লাঞ্চ শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অংশগ্রহণ করেন চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতার অতিথি শিল্পীবৃন্দ। পরবর্তীতে খেলাধুলা ও লটারিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও উপস্থিত সকল সদস্যদের জন্য বিকেলে নাস্তা, কমন গিফট প্রদান করা হয়।
বনভোজন–২০২৬ এর আহ্বায়ক ও সমিতির ভাইস চেয়ারম্যান জনাব মোঃ হাসানুজ্জামান (রবিন)–এর সার্বিক তত্ত্বাবধানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। সমিতির চেয়ারম্যান জনাব মোঃ রাব্বানী জব্বার ও সাধারণ সম্পাদক জনাব মোঃ কাউসার-উজ-জামান (রুবেল)। উল্লেখ যে, পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির চেয়ারম্যান মোঃ রাব্বানী জব্বার।
এই সফল আয়োজন বামুশিস পরিবারের ঐক্য, সৌহার্দ্য ও পারস্পারিক সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে।