• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

বেলকুচির মদন মোহন সেবা সদনে অভিষেক ২০২৫ অনুষ্ঠিত

Reporter Name / ২১৪ Time View
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

বেলকুচির মদন মোহন সেবা সদনে অভিষেক ২০২৫ অনুষ্ঠিত

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচির পৌর সদরে অবস্থিত বসুন্ধরা শ্রী শ্রী মদন মোহন জিউ’র অভিষেক ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দিনব্যাপী অত্র কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে ভোর ৫টা থেকে ধর্মীয় বিভিন্ন কর্মসূচি শুরু হয়। দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি ও মদন মোহন সেবা সদনের নব-নিবার্চিত সভাপতি বৈদ্য নাথ রায়ের সভাপতিত্বে এবং সাধারল সম্পাদক গৌতম কুমার সাহার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য এ্যাড: ইন্দ্রজিৎ সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি সন্তোষ কুমার কানু, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মানিক সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক, সিরাজগঞ্জ সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মানচিত্র কুমার পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা এ্যাড: কল্যাণ সাহা, কেন্দ্রীয় সদস্য হিরক গুন, সহকারী অধ্যাপক পরিতোষ সরকার, দুলাল চোধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি জয় শংকর সাহা, কমিটির সহ-সভাপতি প্রদীপ কুমার সাহা, কোষাধ্যক্ষ রনজিৎ কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় সদ্য কমল কৃষ্ণ সাহার মৃত্যুতে তার আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন, দেশ ও সমাজের কল্যাণ ও শান্তি কামনায় প্রার্থনা করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category