• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ

Reporter Name / ৬৭ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

মামা মন্ত্রী ও ভাগনে প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মিষ্টি বিতরণ

স্টাফ রিপোর্টার:- বাংলাদেশ সরকারের মন্ত্রীসভায় সিরাজগঞ্জ থেকে দুইজন সংসদ সদস্য মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হওয়ায় সিরাজগঞ্জবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে । ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য) বিদ্যুত, খনিজ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মন্ত্রী হিসেবে। এছাড়া ড. এম.এ. মুহিত সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্যকে স্বাস্থ্য-পরিবার পরিকল্পনা, ডাক ও টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিয়োগ ঘোষণা করা হয়েছে। মন্ত্রী ঘোষণার পর থেকে জেলায় আনুষ্ঠানিকভাবে আনন্দ-উল্লাস শুরু হয়েছে।

বুধবার ( ১৮ ফেব্রুয়ারী) বিকেলে জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু’র উদ্যোগে শহরের ১৫টি ওয়ার্ডে আনন্দ মিষ্টি বিতরণ করা হয়।মন্ত্রীদের কাছে তাদের অগ্রাধিকারমূলক দাবি হিসেবে বলা হয়— রাস্তাঘাট উন্নয়ন, নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ, বেকারমুক্ত সিরাজগঞ্জ, মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন, সিরাজগঞ্জকে শিল্পনগরী হিসেবে গড়ে তোলা, চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। এলাকার বিভিন্ন শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন এবং আগামী দিনে উন্নয়ন বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category