• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

রাজনীতিতে ত্যাগ তিতিক্ষায় যারা পরীক্ষিত তারাই বিএনপির সদস্য পদ নবায়ন করতে পারবে- টুকু

Reporter Name / ১৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

রাজনীতিতে ত্যাগ তিতিক্ষায় যারা পরীক্ষিত খাঁটি সোনা তারাই বিএনপির সদস্য পদ নবায়ন করতে পারবে– ইকবাল হাসান মাহমুদ টুকু

স্টাফ রিপোর্টারঃ-

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, একমাত্র গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কেউ কালিমা দিতে পারেনি, আদর্শিক নেতা শহিদ জিয়ার রাজনৈতিক দর্শন সময়ের পরীক্ষায় উত্তীর্ণ,তার রাজনীতি তারাই করতে পারবে,সদস্য পদ নবায়ন করতে পারবে যারা রাজনীতিতে ত্যাগ তিতিক্ষায় পরীক্ষিত এবং খাঁটি সোনার মতো।
বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত বিএনপির সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন,বিএনপি হচ্ছে ভদ্রলোকদের দল,আর আওয়ামী লীগ হচ্ছে নিকৃষ্ট দল,নিপীড়নকারী দল,গণহত্যাকারী দল,চোর বাটপারদের দল,তাদের সাথে সমাজ জামাত করা যাবে না,১৬ বছরের নির্যাতন,নিপীড়ন, গুম,হত্যা,হামলা মামলা,লাঞ্ছনা,বঞ্চনা ভুলা যাবে না,শয়তানের সাথে আপোষ করা যায়, কিন্তু গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আপোষ করা যায় না।
তিনি বলেন ৫ আগষ্টে ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানের পর দেশে এক নতুন রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারাদেশে তৃণমূল পর্যায় নেতাকর্মীদের ত্যাগ তিতিক্ষার খোঁজখবর রাখছেন, তিনি পরিশুদ্ধ রাজনীতিতে বিশ্বাসী,কোন অবস্থাতেই রাজনীতি কলুষিত করতে দিবেন না,তিনি সবাইকে দিকনির্দেশনা দিয়েছেন, নির্বাচনে জিততে হলে,জনগণের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কাজ করা যাবে না, জনগণকে সহযোগিতা করতে হবে,সহমর্মিতা দেখাতে হবে,তাদের সুখ দুখে পাশে থাকতে হবে।
কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথানের পরিচালনায় সদস্য পদ নবায়ন উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি মকবুল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম,
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম খান,নুর কায়েম সবুজ, হারুন অর রশিদ খান হাসান, মুন্সি জাহিদ আলম, লিয়াকত আলী খান মোস্তফা নোমান আলাল,সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম,দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ দপ্তর সম্পাদক এনামুল হক,জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খান,সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু,জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ। বক্তব্য রাখেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category