• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

রাজাপুর ডিগ্রি কলেজে’র একাদশ শ্রেণির নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন

Reporter Name / ৮৭ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

রাজাপুর ডিগ্রি কলেজে’র একাদশ শ্রেণির নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন

আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার অন্যতম বিদ্যাপীঠ রাজাপুর ডিগ্রি কলেজের ২০২৫-২৬খ্রিঃ সেশনের একাদশ শ্রেণির নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস এঁর উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ, শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। অতিথিবৃন্দরা কলেজ প্রাঙ্গনে, বৃক্ষরোপণ করেন এবং আধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন করার পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় ।
রাজাপুর ডিগ্রি কলেজের আয়োজনে,
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রাজাপুর ডিগ্রি কলেজে উক্ত ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজাপুর ডিগ্রি কলেজের গভর্নিং বডি’র সভাপতি, কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ)
মোঃ আমিরুল ইসলাম খান আলীম ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র কলেজে’র গভর্নিং বডি’র বিদোৎসাহী সদস্য ও বেলকুচি উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ বনি আমিন। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, রাজাপুর ডিগ্রি কলেজে’র সুযোগ্য অধ্যক্ষ মোঃ শাহীন বাদশাহ। এসময়ে অনুষ্ঠানে রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন খান আলো, শিক্ষক প্রতিনিধি এস,এম, আব্দুর রউফ, অত্র কলেজের সহকারী অধ্যাপক মো: নজরুল ইসলাম সহ সকল শিক্ষক, কর্মকর্তা -কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা, স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category