• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

রায়গঞ্জে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ১৬০ Time View
Update : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

রায়গঞ্জে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জ রায়গঞ্জে আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। “স্মার্ট ফোন শিক্ষার্থীদের জন্য আশির্বাদ নয়,বরং অভিশাপ” এ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে পাঙ্গাসী লায়লা- মিজান স্কুল এন্ড কলেজের ৫ জন শিক্ষার্থী এবং গ্রাম পাঙ্গাসী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ জন শিক্ষার্থী করে প্রতিযোগিতা অংশ গ্রহণ করে। এনজিও এনডিপি’র সিরাজগঞ্জের আয়োজনে,
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০ টা হতে দুপুর পর্যন্ত পাঙ্গাসী লায়লা- মিজান স্কুল এন্ড কলেজে এ প্রতিযোগিতায় গ্রাম পাঙ্গাসী বালিকা উচ্চ বিদ্যালয় দল বিজয়ী হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, এনডিপির উপ-পরিচালক (মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন) কাজী মাসুদুজ্জামান, পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল করিম সেখ, চকনুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী পারভীন, গ্রাম পাঙ্গাসী বালিকা উচ্চ বিদ্যালযের সহকারী শিক্ষক মোঃ হযরত আলী প্রমুখ। এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং মডারেটর ছিলেন, পাঙ্গাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, এনডিপি’র প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপ-ব্যবস্থাপক শিপন চন্দ্র।
এ সময়ে পাঙ্গাসী লায়লা- মিজান স্কুল এন্ড কলেজ এবং গ্রাম পাঙ্গাসী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category