• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

রোববার সিরাজগঞ্জ আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

Reporter Name / ৭৯ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

দীর্ঘ প্রায় দেড় যুগ পরে দেশে ফেরার পর ঢাকার বাইরে প্রথম সফরে বের হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী রোববার (১১ জানুয়ারি) সড়কপথে বগুড়া যাওয়ার পথে তিনি সিরাজগঞ্জে জেলা বিএনপি আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেবেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

তিনি জানান, রোববার দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক এলাকায় সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তারেক রহমান এই মাহফিলে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন।

সাইদুর রহমান বাচ্চু আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে থেকেও রাষ্ট্র মেরামত নিয়ে পরিকল্পনা করেন। রাষ্ট্র মেরামতের কথা তিনি প্রতিনিয়তই নতুনভাবে, নতুন আঙ্গিকে বিভিন্ন মহলে বলছেন। আমরা আশা করি, মানুষ যদি ভোটের মাধ্যমে বিএনপির পক্ষে রায় দেয়, নিশ্চয়ই তারেক রহমান সিরাজগঞ্জসহ দেশের মানুষের কল্যাণে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করবেন।

এদিকে তারেক রহমান লন্ডন থেকে প্রায় দেড় যুগ পর দেশে ফেরার পর এটাই ঢাকার বাইরে তার প্রথম সফর। এতে সিরাজগঞ্জের জাতীয়তাবাদী মানুষের চোখে শুধু আনন্দ নয়, হৃদয়ে জমে আছে আশার আলো। দীর্ঘ দেড় যুগের বঞ্চনা, থেমে থাকা উন্নয়ন, আর উপেক্ষার ক্ষত মুছে যাওয়ার প্রতীক্ষায় পুরো সিরাজগঞ্জবাসী। ঢাকার বাইরে সিরাজগঞ্জেই তারেক রহমানের প্রথম সফর হতে যাচ্ছে বলে দলীয় নেতাকর্মী ছাড়াও জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category