• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

শাহজাদপুরে বন্যা প্রস্তুতি ও সাড়াদান মহড়া অনুষ্ঠিত

Reporter Name / ২১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

শাহজাদপুরে বন্যা প্রস্তুতি ও সাড়াদান মহড়া অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না—
বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) এর সহযোগিতায় বাস্তবায়িত Shock Respunsive Protection (SRSP) প্রকল্পের অংশ হিসেবে
সিরাজগঞ্জ জেলার শাহ্জাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়নে সচেতনতামূলক বন্যা প্রস্তুতি ও সাড়াদান মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর-২০২৪ খ্রিঃ) সকালে কৈজুরী ইউনিয়নের মহিউল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। বন্যা প্রস্তুতি ও সাড়াদান মহড়াটি বিভিন্ন ইভেন্টের মাধ্যমে বন্যা প্রস্তুতি সম্পর্কে স্থানীয় সর্ব সাধারণকে অবগত করা হয়।
কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এনডিপি’র উপ-পরিচালক (মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন) কাজী মাসুদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য সমাজসেবক মোঃ মারফত আলী প্রামানিক ও অধ্যক্ষ মহিউল ইসলাম ফাজিল ডিগ্রি কলেজ মোঃ তৌহিদুল ইসলাম আনছারী।
আলোচনা সভায় অতিথিদের পাশাপাশি বক্তব্য রাখেন ইএসডিও এর প্রতিনিধি মোঃ মিজানুর রহমান, ফার্মাসিষ্ট মোঃ শহিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাহতাব হোসেন, ইউপি সদস্য মোঃ নজরুল ইসলাম প্রমূখ।

এসময়ে এনডিপি’র প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মূচির উপ-ব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ পরিচালনায় সার্বিক তত্তাবধানে ছিলেন, শাহজাদপুর উপজেলা সমন্বয়কারী গোবিন্দ কুমার সরকারসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দরা ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category