আজ
|| ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
শাহজাদপুরে সিএনজিচালিত অটোরিকশা ও ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর, ২০২৪
শাহজাদপুরে সিএনজিচালিত অটোরিকশা ও ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত !
স্টাফ রিপোর্টারঃ- সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএনজি চালিত অটোরিকশা ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) বিকেল সোয়া তিনটার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার গাড়াদহ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বনগ্রামের দুলাল সেখের ছেলে সিএনজি চালক আরিফুল ইসলাম সুজন সেখ (২৮) ও জামিরতা গ্রামের মানিক মিয়ার ছেলে বাহাদুর মিয়া (৩০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরির্দশক (এসআই) মাসুদুর ফাহিম এ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, সিএনজি চালিত অটোরিক্সাটি পাবনা থেকে আসছিল। এক পর্যায়ে মহাসড়কের গাঁড়াদহ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। এদিকে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই ড্রাম ট্রাক রেখে চালক পালিয়েছেন বলে তিনি জানান।
Copyright © 2026 দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ. All rights reserved.