আজ
|| ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
সবুজ কানন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৫
সবুজ কানন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জ শহরে অন্যতম বিদ্যাপীঠ "সবুজ কানন স্কুল এন্ড কলেজ" এঁর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ খ্রিঃ এর পুরস্কার বিতরণী
অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার(৩০ অক্টোবর- খ্রিঃ) সকাল হতে দিনব্যাপি-সবুজ কানন স্কুল এন্ড কলেজ চত্বরে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার সভাপতিত্ব করেন, সবুজ কানন স্কুল এন্ড কলেজ এঁর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাসুদ আলম এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখা'র সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক ও অভিভাবক সদস্য মোঃ ময়নুল ইসলাম ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) এস.এম. এনামুল কবীর।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন, প্রধান অতিথি মোঃ ময়নুল ইসলাম ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাসুদ আলমসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
অনষ্ঠান সঞ্চালনা করেন, সবুজ কানন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক গণিত সঞ্জিব কুমার কর্মকার এবং খেলা পরিচালনা ও দায়িত্বে ছিলেন, সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মোছাঃ রওশন আরা।
এসময়ে অনুষ্ঠানে, সবুজ কানন স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ নূরনবী শেখ, শিক্ষক প্রতিনিধি মোঃ ঈমান আলী, সহকারী শিক্ষক লুৎফর রহমান, মোঃ সাদেক আলী, শিক্ষিকা মোছা.আরজিনা খাতুন,মোঃ সাকাওয়াত হোসেন, মোঃ কাউছারুল ইসলাম, মোঃ ইউনুস আলী ও মোঃ ইউনুস সেখ সহ অন্যান্য শিক্ষক,অভিভাবক এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ. All rights reserved.