• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

সলঙ্গায় ১০৪ বোতল ফেন্সিডিলসহ একজন গ্রেপ্তার

Reporter Name / ২৩১ Time View
Update : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

সলঙ্গায় অভিনব কায়দায় ট্রাভেল ব্যাগে ১০৪ বোতল ফেন্সিডিলসহ একজন গ্রেপ্তার

মো. শাহাদত হোসেন:
সিরাজগঞ্জের সলঙ্গায় অভিনব কায়দায় ট্রাভেল ব্যাগে মাদক পরিবহন কালে ১০৪ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‍্যাব-১২র সদস্যরা।

এ সময় তার সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি কুড়িগ্রাম জেলার ভরুঙ্গামারী থানার বাগভান্ডার গ্রামের মো. লাভলু মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন (২২)।

মঙ্গলবার (২৬ নভেম্বর ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন, র‍্যাব-১২ সদর কোম্পানী সহকারী পুলিশ সুপার মো.উসমান গণি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ( ২৬ নভেম্বর) রাত্রি ১টা ৫৫ মিনিটে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকার নিউ মায়ের আঁচল হোটেল এর সামনে বগুড়া হতে ঢাকাগামী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিনব কায়দায় ট্রাভেল ব্যাগে মাদক পরিবহন কালে ১০৪ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category