• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

সিরাজগঞ্জে এ্যাডভোকেট কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

Reporter Name / ২৮ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জে এ্যাডভোকেট কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির আয়োজনে বিজ্ঞ আইনজীবীদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী মাছুমপুর মাঠে গত ৪ এপ্রিল ২০২৬ (শনিবার) অনুষ্ঠিত হয়েছে “এ্যাডভোকেট কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬”। দিনব্যাপী এ টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করে এবং নকআউট পদ্ধতিতে খেলাগুলো পরিচালিত হয়।
টুর্নামেন্টের প্রথম খেলায় মুখোমুখি হয় এ্যাডভোকেট ব্যাচ ২০২১ বনাম এ্যাডভোকেট ব্যাচ ২০২৩। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে এ্যাডভোকেট ব্যাচ ২০২১ জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয়। অপরদিকে দ্বিতীয় ম্যাচে অংশগ্রহণ করে এ্যাডভোকেট ব্যাচ ২০২৪ বনাম এ্যাডভোকেট ব্যাচ ২০২৬ প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এ খেলায় এ্যাডভোকেট ব্যাচ ২০২৬ জয়লাভ করে ফাইনালে খেলার গৌরব অর্জন করে।
পরবর্তীতে ফাইনাল খেলায় এ্যাডভোকেট ব্যাচ ২০২১বনাম এ্যাডভোকেট ব্যাচ ২০২৬ অংশগ্রহণ করে। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে এ্যাডভোকেট ব্যাচ ২০২৬ জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ শাকিল মোহম্মদ শরিফুর হায়দার রফিক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ হুমায়ূন কবীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জজ আদালতের অতিরিক্ত জিপি ও জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এ্যাডঃ মোঃ আলিমুল হক।
টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদান করেন এবং মাঠে উপস্থিত ছিলেন এ্যাডঃ ইন্দ্রজিৎ সাহা, এ্যাডঃ মোহাম্মদ গোলাম হায়দার, এ্যাডঃ মোঃ বরাত আলী, এ্যাডঃ হামিদুর রহমান দুলাল, এ্যাডঃ রফিকুল ইসলাম সেলিম, এ্যাডঃ শওকত আলী সেলিম, এ্যাডঃ আব্দুর রহমান দুলাল, এ্যাডঃ দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট মোঃ আব্দুল হামিদ, এ্যাডঃ সাইফুল ইসলাম, এ্যাডঃ শামসুল আলম, এ্যাডঃ ইমদাদুল হক জিন্নাহ, এ্যাডঃ দেলোয়ার হোসেন মন্টু, এ্যাডঃ জাহিরুল হক কিসলু, এ্যাডঃ নাজমুল ইসলাম, এ্যাডঃ তৌফিকুর রহমান জয়, এ্যাডঃ রফিক আকন্দ, এ্যাডঃ লোকমান হাকিম, এ্যাডঃ মোঃ নজরুল ইসলাম খান, এ্যাডঃ রবিউল আলম শেখ, এ্যাডঃ আতাউর রহমান আতিক, এ্যাডঃ মরিয়ম রহমান উর্ম, এ্যাডঃ শামসুল আলম (৩) সহ প্রায় দুই শতাধিক আইনজীবী উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।
জেলা আইনজীবী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এ্যাডঃ মোঃ মুজাহিদ বিন রহমান মিঠুনের সার্বিক ব্যবস্থাপনায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। তিনি জানান, এ আয়োজনের মূল উদ্দেশ্য হলো নবীন আইনজীবীদের মধ্য থেকে দক্ষ খেলোয়াড় বাছাই করে একটি শক্তিশালী ক্রিকেট দল গঠন করা এবং ভবিষ্যতে দেশের বিভিন্ন জেলা আইনজীবী সমিতির সঙ্গে প্রীতি ম্যাচ ও টুর্নামেন্টে অংশগ্রহণ করা। পাশাপাশি আইনজীবীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করা ও আনন্দ-বিনোদনের সুযোগ সৃষ্টি করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
উল্লেখ্য, প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ টুর্নামেন্টটি অংশগ্রহণকারী ও উপস্থিত সকলের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category