• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

সিরাজগঞ্জে ওয়ালটনের ডাবল মিলিয়ন অফার উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

Reporter Name / ১৭২ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে ওয়ালটনের ডাবল মিলিয়ন অফার উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি —-

এস এম আক্কাস-

“ওয়ালটন পণ্য কিনে জিতে নিন নিশ্চিত উপহার” এই স্লোগানকে সামনে রেখে ওয়ালটন ‘ডাবল মিলিয়ন অফার সিজন-২১’ উপলক্ষে সিরাজগঞ্জে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ এরিয়ার উদ্যোগে শহরের বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ার থেকে র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এস.এস রোডে ওয়ালটন শোরুমে এসে শেষ হয়।

র‌্যালিতে অংশ নেন সিরাজগঞ্জ এরিয়ার আর এস এম ফয়সাল হাসান, ক্রেডিট মনিটরিং দুলাল হাসান, ওয়ালটন প্লাজা সিরাজগঞ্জ -১ শাখার ম্যানেজার রেজাউল করিম, সিরাজগঞ্জ -২ শাখার প্লাজা ম্যানেজার মাজেদুর রহমান,বিভিন্ন উপজেলা পরজায়ের প্লাজা মানেজার গনসহ স্থানীয় ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্লাজার অন্যান্য কর্মকর্তা কর্মচারী বিন্দু ।

অনুষ্ঠানে বক্তারা জানান, গ্রাহকদের জন্য ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২১ এর আওতায় চালু হওয়া ডাবল মিলিয়ন অফার গ্রাহকদের আকৃষ্ট করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। এই অফারে ওয়ালটনের টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনলে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশ জেতার সুযোগ রয়েছে। অফারটি চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

ওয়ালটনের এ ধরনের উদ্যোগ সাধারণ গ্রাহকের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। বর্ণাঢ্য এ র‌্যালি ক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা তৈরি করেছে। বক্তারা সবাইকে আহ্বান জানান, “ওয়ালটন পণ্য কিনুন, দেশের অর্থ দেশেই রাখুন।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category