আজ
|| ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে ১৩ শহিদের নামে মুক্তির সোপানে ১৩টি বৃক্ষ রোপন।
প্রকাশের তারিখঃ ১৯ জুলাই, ২০২৫
সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে ১৩ শহিদের নামে মুক্তির সোপানে ১৩টি বৃক্ষ রোপন।
স্টাফ রিপোর্টোরঃ-
শনিবার ( ১৯ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের মুক্তির সোপানে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ শহিদের স্মরণে এক শহিদ এক বৃক্ষ জাতীয় কর্মসূচির আলোকে জেলা প্রশাসন ও বন বিভাগের ব্যবস্থাপনায় সিরাজগঞ্জ জেলার ১৩ শহিদের নামে ১৩টি সোনালু প্রজাতির বৃক্ষ রোপন করা হয়েছে।
বৃক্ষ রোপনের আগে শহিদ পরিবারে উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) গনপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধ আজিজুর রহমান দুলাল,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান ও ছাত্র সমন্বয়ক মুনতাসীর মেহেদী।
পরে সকলের উপস্থিতে শহিদ পরিবারের সদস্যরা তাদের নিজ নিজ পরিবারের শহিদের নামে একটি করে বৃক্ষ রোপন করেন।
সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলন গণ-অভ্যুত্থানে ১৩ শহিদরা হচ্ছেন,সিরাজগঞ্জ পৌরসভার মাছুম দক্ষিণ পাড়া নিবাসী ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান রঞ্জু, কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের শিহাব উদ্দিন,সিরাজগঞ্জ পৌরসভা গয়লার বিএনপি কর্মী সুমন সেখ ও আব্দুল লতিফ, সদর উপজেলার মেছড়া হাটপাড়ার জাহাঙ্গীর আলম, রায়গঞ্জ উপজেলার দুমরাই রুূূদ্রপুরের লেবু ও বারইভাগের নজরুল ইসলাম, সিরাজগঞ্জ সরকারী কলেজের ছাত্র বেলকুচি উপজেলার বেতিল মাধবপুরের শিহাব আহম্মেদ ও বেতিল গোপরেখী দক্ষিণ গুমুখী গ্রামের সিয়াম হোসেন, শাহজাদপুর উপজেলার খুকনি ঝাউপাড়ার ইয়াহিয়া আলী,কৈজরির অন্তর ইসলাম, রুপপুরের সুজন মাহমুদ ও নাগরদোলার মনিরুজ্জামান।
Copyright © 2026 দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ. All rights reserved.