• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

সিরাজগঞ্জে পদ্ম পুকুর কে সাঁতারের উপযোগী করার দাবিতে মানববন্ধন

Reporter Name / ২৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে পদ্ম পুকুর কে সাঁতারের উপযোগী করার দাবিতে মানববন্ধন

মোঃ হোসেন আলী (ছোট্ট) সিরাজগঞ্জে পদ্ম পুকুর কে সাঁতারের উপযোগী করার দাবিতে মাওলানা ভাসানী ডিগ্রী কলেজ শিক্ষার্থীরা সহ- সাধারণ জনতা উপস্থিতিতে এ মানববন্ধনে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর) সকাল ১০ টার দিকে মুজিব সড়কে
আমরা সিরাজগঞ্জবাসী আয়োজনে মানববন্ধনে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু ।

জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জের কোথাও আমাদের ছেলেমেয়েদের জন্য সাঁতার শেখার কোনো ব্যবস্থা নেই। যমুনা নদীতে সাঁতার শিখতে গিয়ে অনেক শিশু ডুবে মারা গেছেন। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসে কোন প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি নেই। এর জন্য অনেক স্কুল ও কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা সাঁতার প্রশিক্ষণ না থাকায় পানিতে গোসল করতেগিয়ে মৃত্যু বরণ করেছে। সাঁতার শেখানো প্রশিক্ষণের ব্যবস্থা থাকলে পানিতে ডুবে কেউ মারা যেতো না। এজন্য শহরের পদ্ম পুকুর কে সংরক্ষণ করে সাঁতার শেখার উপযোগী করতে জেলা প্রশাসন ও পৌরসভার দৃষ্টি আকর্ষণ করছি। আমি এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয়কে আবারো অনুরোধ করবো বিষয়টি আপনার সু- বিবেচনায় রেখে অতিদ্রত এ পদক্ষেপ নেওয়ার আহবান জান্নাচ্ছি।

এসময় বক্তব্য রাখেন, মাওলানা ভাসানী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ
মোঃ সিরাজ উদ্দিন, সলংগা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল আহমেদ, জাসাস সিরাজগঞ্জ জেলার আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ রানা, ৩ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রুবেল, প্রমুখ। এছাড়াও প্রিন্টও ইলেকট্রনিক্সস মিডিয়ার সংবাদিকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category