• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ পরিবারের পাশে নবাগত জেলা প্রশাসক

Reporter Name / ১৬২ Time View
Update : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ পরিবারের পাশে নবাগত জেলা প্রশাসক

আজিজুর রহমান মুন্না–
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যাদের রক্তের বিনিময়ে আজকের বাংলাদেশ। সেই সব শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিরাজগঞ্জের নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। সাক্ষাৎ শেষে প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা অনুদানসহ শহিদ পরিবারের সদস্যদের পাশে থাকাসহ শহীদ পরিবারের বাসস্থান ও চাকরি নিশ্চিতে সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ শহরের মাছুমপুর মহল্লার শহীদ সোহানুর রহমান রঞ্জু, গয়লা মহল্লার ছাত্রদলের কর্মী শহীদ সুমন ও একই মহল্লার যুবদল কর্মী আব্দুল লতিফের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে ছাত্র, দিনমজুর, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শহীদ হয়েছেন। এর ফলে আজকের নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা শহীদ পরিবারের সঙ্গে দেখা করে তাদের সঙ্গে কুশল বিনিময় করছি। আহত ও নিহতদের চিকিৎসার ব্যাপারে সরকারি নির্দেশনা রয়েছে। আমরা সেগুলো প্রতিপালন করছি। শোকাহত পরিবারগুলোকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। শুধু তাদের সঙ্গে দেখা করেছি আর সামান্য সহযোগিতা দিয়েছি। জেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।

এসময়ে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সমন্বয়ক ইয়াসিন আরাফাত ইসান, আসির ইন্তেসার অয়ন, সজীব সরকার ও টিএম মুসফিক সাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে সিরাজগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু, ছাত্রদলের সদস্য মো. সুমন ও যুবদলের কর্মী আব্দুল লতিফ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ হত্যাকাণ্ডের ঘটনায় গত ২২ আগস্ট দিবাগত রাতে নিহত রঞ্জুর স্ত্রী পৌরসভার মাছুমপুর মহল্লার মৌসুমী খাতুন, ছাত্রদলের কর্মী নিহত সুমনের বাবা শহরের গয়লা মহল্লার গঞ্জের আলী এবং একই মহল্লার নিহত যুবদল কর্মী আব্দুল লতিফের বোন মোছা. সালেহা খাতুন বাদী হয়ে তিনটি হত্যা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category