• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

সিরাজগঞ্জে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে,বেগম রোকেয়ার জীবন সংগ্রাম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৪৩ Time View
Update : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে,বেগম রোকেয়ার জীবন সংগ্রাম নিয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সচেতনতা মূলক নাটিকা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে বেগম রোকেয়ার জীবন সংগ্রাম নিয়ে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সচেতনতা মূলক নাটিকা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ( ১০ ডিসেম্বর ২০২৪) সকাল ১১ টায় পৌর শহরের যমুনা নদীর জিরো পয়েন্ট হার্ড একডালা পুনর্বাসনে উক্ত অনুষ্ঠানে, সভায় সভাপতিত্ব করেন, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিরাজগঞ্জের রিজিওনাল ম্যানেজার রবিউল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন এবং বিজয়ীদের পুরস্কার হাতে তুলেদেন, ব্র্যাক জেলা সমন্বয়কারী রইস উদ্দিন।
এসময়ে তিনি বেগম রোকেয়ার জীবন সংগ্রামের উপর দিকনির্দেশনা মূলক আলোচনা করেন ।
অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিজিওনাল ম্যানেজার – জিজেডি মোঃ খালেকুজ্জামান, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউডিপি প্রোগ্রাম অর্গানাইজার মোছাঃ শামিমা সরকার, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অফিসার মোঃ মাসুদ রানা প্রমুখ। এসময়ে একডালা পূর্ণবাসন এলাকার নারী, শিশু,যুবক-যুবতী ও সাধারণ মানুষদের অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে ( ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর) বেগম রোকেয়ার জীবন সংগ্রাম নিয়ে আলোচনা সভা পুরস্কার বিতরণীও সচেতনতা মূলক ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে “গননাটক বদলে যাবার দিন” অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category