• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

সিরাজগঞ্জে মাদকসহ এক নারী আটক

Reporter Name / ১৭০ Time View
Update : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ০৫ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ দুপুর ০২.২৫ ঘটিকায় র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগীতায় এবং র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “পাকশী রেলওয়ে জেলার সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানাধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬৬০ গ্রাম হেরোইনসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহত ০২টি মোবাইল ফোন ও নগদ ১৫০০/- টাকা জব্দ করা হয়।

২। গ্রেফতারকৃত আসামী ১। মোছাঃ নিলুফা ইয়াসমিন (৩৫), স্বামী- মোঃ সাহাবুল ইসলাম, সাং- জাদুপুর, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।

৪। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category