• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

সিরাজগঞ্জে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Reporter Name / ২৩৪ Time View
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

সিরাজগঞ্জ কাঠেরপুল কাজিপুর রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জ পৌরএলাকার রহমতগঞ্জ কাঠেরপুল থেকে কাজিপুর যাওয়ার মহাসড়ক রাস্তাটি দীর্ঘ সময় ধরে খানাখন্দ পরিণত হওয়ায় গাড়ি চলাচল এবং জনদূর্ভোগের কারনে রাস্তাটি সংস্কারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। স্মারক লিপিটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় এর নিকট তুলে দেওয়া হয়।

সোমবার (২ ডিসেম্বর) সকালে ১১ টার দিকে পৌর রহমতগঞ্জ সংলগ্ন কাঠের পুল এলাকায় আমরা সিরাজগঞ্জ বাসীর আয়োজনে এ মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

এসময়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপি সহ-প্রচার সম্পাদক মোঃ রেজাউল করিম খান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম. দুলাল উদ্দিন আহমেদ, সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সদস্য মোঃ সেলিম সেখ, পৌরএলাকার ৪ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহফুজার রহমান তালুকদার, বর্তমান ওয়ার্ড বিএনপি সভাপতি টি.এম. সালাউদ্দিন আলাল।
উক্ত মানববন্ধন‌টি সঞ্চালনায় করেন, সিরাজগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি মোঃ জুনায়েদ হোসেন সবুজ।
এসময়ে মানববন্ধনে স্থানীয় জনসাধারণ, শিক্ষার্থী, মহিলা দলের নেত্রী এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category