আজ
|| ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
সিরাজগঞ্জে র্যাবের পৃথক অভিযানে ১৩ লাখ টাকার জাল নোট ও ১৯৬ বোতল ইস্কাফসহ গ্রেফতার ৫ জন
প্রকাশের তারিখঃ ৩০ মার্চ, ২০২৬
সিরাজগঞ্জে র্যাবের পৃথক অভিযানে ১৩ লাখ টাকার জাল নোট ও ১৯৬ বোতল ইস্কাফসহ গ্রেফতার ৫ জন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জের পৃথক দুই অভিযানে ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোটসহ ২ জন এবং ১৯৬ বোতল ইস্কাফসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বেলা ১২টায় র অফিস হেডকোয়ার্টারে এক প্রেস বিফ্রিয়ে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ আতিকুর রহমান মিয়া (পিপিএম)।
র্যাব-১২ সূত্র জানায়, গত ২৯ মার্চ দুপুর ৩টা ৪৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাটিকুমরুল এলাকায় নিউ মায়ের আঁচল হোটেলের সামনে অভিযান চালানো হয়। এ সময় ৫১ হাজার টাকার জাল নোট ও ২টি মোবাইল ফোনসহ মোঃ রবিউল ইসলাম (২০) ও মোঃ আবুল হাসান (২৯) কে আটক করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ধোপাকান্দি এলাকায় পলাতক আসামি মোঃ হাকিম শেখ (৩৬) এর ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরও ১২ লাখ ৬৪ হাজার ৭০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল নোটের মোট পরিমাণ ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ আশপাশের এলাকায় জাল নোট খাঁটি টাকা হিসেবে বাজারে ছড়িয়ে দিয়ে ক্রয়-বিক্রয় ও লেনদেন করে আসছিল। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে আজ সকাল ৮টা ৪০ মিনিটে র্যাব-১২ এর আরেকটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিয়ালকোল বাজার এলাকার বিল বিলধলী মধ্যপাড়ায় অভিযান পরিচালনা করে। এ সময় ১৯৬ বোতল ইস্কাফ ও ৪টি মোবাইল ফোনসহ মোস্তাফিজুর রহমান (৩০), মোঃ মনিরুজ্জামান মনির (৩৯) স্ত্রী মোছাঃ রোজিনা বেগম (৩৫) কে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত মোস্তাফিজুর রহমান জয়পুরহাট থেকে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে সিরাজগঞ্জে আসে। অপর দুইজন দীর্ঘদিন ধরে নিজ বাসা থেকে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Copyright © 2026 দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ. All rights reserved.