আজ
|| ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি
সিরাজগঞ্জে সবুজ কানন স্কুল এন্ড কলেজের অভিভাবক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২৫
সিরাজগঞ্জে সবুজ কানন স্কুল এন্ড কলেজের অভিভাবক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জ শহরের অন্যতম বিদ্যাপীঠ "সবুজ কানন স্কুল এন্ড কলেজ" এর অভিভাবক দিবস পালন উপলক্ষ্যে- আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবুজ কানন স্কুল এন্ড কলেজ এঁর আয়োজনে,
মঙ্গলবার (২৮ অক্টোবর-২০২৫ খ্রিঃ) সকালে সিরাজগঞ্জ শহরের মাড়োয়াড়ি সড়ক( মহিলা কলেজ রোড) অবস্থিত সবুজ কানন স্কুল এন্ড কলেজে প্রাঙ্গণে- অভিভাবক দিবসটি পালন অনুষ্ঠানে সবুজ কানন স্কুল এন্ড কলেজে'র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাসুদ আলম এঁর সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, সবুজ কানন স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস মোঃ আব্দুল জব্বার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা এবং অভিভাবক সদস্য মো.ময়নুল ইসলাম বক্তব্যে রাখেন।
এ সময় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক- শিক্ষিকা, অফিস স্টাফ রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ. All rights reserved.