• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

সিরাজগঞ্জে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

Reporter Name / ৩৮৫ Time View
Update : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

মো.পারভেজ সরকার- সিরাজগঞ্জের আলোচিত আশফাকুল আউয়াল হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মোঃ লিটন শেখ কে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (১৮ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটে র‌্যাব-১২ এবং র‌্যাব-১ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সদস্যরাও অংশ নেন। র‌্যাব জানায়, গত ২০ অক্টোবর সিরাজগঞ্জ শহরে ব্যবসায়িক বিরোধের জেরে আশফাকুল আউয়ালকে গলা চেপে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামিরা পলাতক ছিল।

গ্রেফতারকৃত লিটন শেখ (৩৫) সিরাজগঞ্জ সদর উপজেলার নেলছাপাড়া গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। র‌্যাব-১২ এর পক্ষ থেকে জানানো হয়, লিটন শেখ দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় লুকিয়ে ছিল। অবশেষে তাকে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :
More News Of This Category