আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
সিরাজগঞ্জে হত্যা মামলার প্রধান আসামী কামরুল গ্রেফতার
প্রকাশের তারিখঃ ১৪ নভেম্বর, ২০২৪
সিরাজগঞ্জে আলোচিত আশফাকুল হত্যা মামলার আসামী কামরুল ইসলাম তালুকদারকে গ্রেফতার করেছে র্যাব।
স্টাফ রিপোর্টারঃ-
সিরাজগঞ্জের আলোচিত আশফাকুল আউয়াল হত্যা মামলার অন্যতম প্রধান আসামী কামরুল ইসলাম তালুকদারকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় র্যাব-১২ ও র্যাব-১ এর সমন্বিত অভিযানে রাজধানীর ভাটারা থানার খিলবাড়ি টেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে র্যাব-১২’র বিএন কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ অক্টোবর সিরাজগঞ্জ সদর থানাধীন এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে ভিকটিম আশফাকুল আউয়ালকে ডেকে নিয়ে এ্যানজেল ফুড অ্যান্ড বেকারির অফিস কক্ষে গলা টিপে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করা হলে আসামী কামরুল ইসলাম আত্মগোপনে চলে যান। এলাকাবাসীও হত্যার বিচারের দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন।
গ্রেফতারকৃত কামরুল ইসলামকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ. All rights reserved.