আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
সিরাজগঞ্জে ১০৫ কেজি গাঁজাসহ একজন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশের তারিখঃ ১১ ডিসেম্বর, ২০২৪
সিরাজগঞ্জে ১০৫ কেজি গাঁজাসহ একজন শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
আজিজুর রহমান মুন্না-
সিরাজগঞ্জের র্যাব-১২’র অভিযানে সদর থানা এলাকা হতে অভিনব কায়দায় প্রাইভেট কারে লুকানো ১০৫ কেজি গাঁজাসহ ৫ মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী নুরুজ্জামান ওরফে কমল (৪৩) আটক।
মঙ্গলবার বিকেলে র্যাব-১২’র সদর কোম্পানি কামান্ডার ( পুলিশ সুপার অতিরিক্ত) দীপংকর ঘোষ এক প্রেস বিঙ্গপ্তিতে জানান,
১০ ই নভেম্বর ২০২৪ ইং তারিখ অনুমানিক রাত ৪.৫০ এর দিকে সিরাজগঞ্জ জেলার সদর থানার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে একটি প্রাইভেটকার যাহার নম্বর ঢাকা মেট্রো - ১৫৮৬১৭ এর ব্যকঢালা থেকে ১০৫ কেজি গাঁজা উদ্ধারসহ শীর্ষ মাদক ব্যবসায়ি নুরুজ্জামান কামলকে আটক করে।
আটক নুরুজ্জামান (কমল) (৪৩) মাগুড়া জেলার শ্রীপুর থানার হরিন্দি এলাকার মৃত নুর হোসেনের ছেলে। এ সময় আলমগীর হোসেন আলম নামে এক ব্যক্তি পালিয়ে যান। আটককৃত ও পলাতক উভয় আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2026 দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ. All rights reserved.