আজ
|| ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
কেন্দ্রীয় জামে মসজিদের মেইনগেটের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু
প্রকাশের তারিখঃ ১০ অক্টোবর, ২০২৫
সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের দৃষ্টিনন্দিত মেইনগেটের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ইকবাল হাসান মাহমুদ টুকু
স্টাফ রিপোর্টারঃ-
সিরাজগঞ্জ জেলা শহরের এস.এস.রোডস্থ ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে- কারুকাজ দৃষ্টিনন্দিত নতুন মেইনগেট, পিছনগেট নির্মাণ করার লক্ষ্যে ও জামে মসজিদ সংস্কার কাজের জন্য ভিত্তিপ্রস্তরস্থাপন এবং করলেন- সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান উপদেষ্টা, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী-বিএনপির স্হায়ী কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু। এসময়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১০অক্টোবর) পবিত্র জুমা'র নামাজ আদায় করা শেষে, উক্ত মসজিদের নতুন মেইনগেট পশ্চিম পাশ্বে এবং মসজিদ নিরাপদের জন্য ও সৌন্দর্য বৃদ্ধির জন্য পূর্ব পাশ্বে আরেকটি গেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরস্থাপন কালে- আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জামে মসজিদের সহ-সভাপতি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ সাইদুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক টি.এ. হামিদ তানহা সহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, জেলা বিএনপি'র নেতৃবৃন্দ, ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন। পরে কেন্দ্রীয় জামে মসজিদের পাশে অবস্থিত টিনঘরের মাদ্রাসাটি আগামী রমজান মাসের পূর্বে আর্কিটেক্ট ডিজাইন ষষ্ঠতলা কেন্দ্রীয় মাদ্রাসা নির্মাণ করার লক্ষ্যে-সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান উপদেষ্টা, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী-বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু পরিদর্শন করেন।
Copyright © 2026 দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ. All rights reserved.