আজ
|| ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
প্রকাশের তারিখঃ ১৫ মার্চ, ২০২৬
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টারঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে সিরাজগঞ্জের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় শহরের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির হলরুমে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুল ইসলাম।
এসময় আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পৌর প্রশাসক শাহাদাত হোসেন, চেম্বারের সহ-সভাপতি ভিপি অমরকৃষ্ণ দাস, চেম্বার পরিচালক তানভীর মাহমুদ পলাশ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাংবাদিক আব্দুস সামাদ সায়েমসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারী-বেসরকারী দপ্তরের প্রধানগন।এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এর পরিচালক হাজী আব্দুস সাত্তার, সাবেক ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিক মোহাম্মদ রুমন, চেম্বার এর ভাইস প্রেসিডেন্ট লিটন সাহা,পরিচালক নুরুল হক, শাহ মোঃ জাহিদুল ইসলাম লিটু সহ অন্যরা।
মাহফিলে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এ সময় ধনী-গরিব সকলের মাঝে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয় এবং সমাজে সম্প্রীতি বৃদ্ধি পায়। এ ধরনের ইফতার মাহফিল ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা আরও বলেন, ঈদে সকলেই যেন নির্বিঘ্নে যাতায়াত, ঈদে কেনাকেটা করে স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন এবং একই সাথে সিরাজগঞ্জ জেলাকে সুন্দর জেলা হিসেবে গড়ে তুলতে পারি, তার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশের চলমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্যও আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
Copyright © 2026 দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ. All rights reserved.