• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
Headline
ভদ্রঘাট ইউনিয়নে জনসংযোগে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে ১০ম গ্রেডভূক্ত উপ-সহকারী প্রকৌশলী/ সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কৌটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন এবং জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান খোকশাবাড়ীতে ধানের শীষের পক্ষে অমর কৃষ্ণ দাসের গণসংযোগ ফ্যাসিবাদী ব্যবস্থার অবসানে ‘হ্যাঁ’ জয়ী করতে হবে: আসিফ মাহমুদ সিরাজগঞ্জ শহরে ধানের শীর্ষের পক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এর গণ-সংযোগ উল্লাপাড়ায় বিএনপির নির্বাচনী সভায়- ভোটাধিকার ফেরানোর অঙ্গীকার এম আকবর আলীর বিএনপি ছাড়া দেশ পরিচালনা করার জন্য অন্য কোন অভিজ্ঞ দল নেই- তারেক রহমান সেনাবাহিনী’র উদ্যোগে- কাজিপুরে গরীব, দুস্থ ও অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ বিতরণ সিরাজগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা অটোটেম্পু হিউম্যান হলার মালিক গ্রুপ ও শ্রমিকদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা করলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ জেলা দলের শ্রমিক দলের উদ্যোগে ধানের শীর্ষের নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শহরে ধানের শীর্ষের পক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এর গণ-সংযোগ

Reporter Name / ৩ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

সিরাজগঞ্জ পৌর শহরে ধানের শীর্ষের পক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এর ব্যাপক গণ-সংযোগ ও লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টারঃ- সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ ( সদর ও কামারখন্দ) আসনের বিএনপি মনোনিত ধানের শীর্ষ প্রতিকের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্ষীয়ান জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু”র ধানের শীর্ষ মার্কায় সাধারণ ব্যবসায়ী ও গণ মানুষের সাথে ব্যাপক গণ-সংযোগ, লিফলেট বিতরণ ও ভোটারদের কাছে ভোট আবেদন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।
রবিবার (০১ জানুয়ারি ২০২৬) সকাল ১১ টায় পৌর শহরের বাজার স্টেশন থেকে শুরু করে কাঁচা বাজার হয়ে মাছুমপুর হাজী বাড়ী রোড় মাছুমপুর ক্রীড়া চক্র ক্লাবের সামনে হয়ে নিউ মার্কেট এলাকায় ও আদালত চত্বরে গিয়ে নির্বাচনী প্রচারণা শেষ করা হয়। এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন, ভোটারদের হাতে লিফলেট বিতরণ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ১২ তারিখের এই নির্বাচনে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জরুরি। তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষির উন্নয়নের জন্য কৃষকদের কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, যুবকদের দক্ষতা বৃদ্ধিতে কারিগরী প্রশিক্ষণের ব্যবস্থা, মসজিদ মন্দির সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তদের বিশেষ সম্মানি প্রদান সহ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।
আমাদের সকলের উচিৎ ইকবাল হাসান মাহমুদ টুকুকে ধানের শীর্ষ মার্কায় ভোট দিয়ে এমপি নির্বাচিত করা।টুকু ভাই এমপি নির্বাচিত হলে তিনি মন্ত্রী হবেন ইনশাআল্লাহ। আর মন্ত্রী হলে এ সিরাজগঞ্জে উন্নয়ন ঘটবে। ইকবাল হাসান মাহমুদ টুকুর হাতকে শক্তিশালী করতে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দিয়ে জাতির অধিকার পুনরুদ্ধারে ভূমিকা রাখুন। বিএনপি সবসময় জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের রাজনীতি করে এসেছে। এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের হারানো ভোটাধিকার পুনরুদ্ধার করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ মামুন হাসিমি দ্বীপু, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি হিমেল তালুকদার তাশরিফ, রাকিব হাসান,সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য মারুফ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। গণসংযোগে সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় ভোটাররা ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে নেতাকর্মীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category