আজ
|| ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
সিরাজগঞ্জ সদর থানার নতুন ওসি রাকিবুল হাসান
প্রকাশের তারিখঃ ৬ মার্চ, ২০২৬
সিরাজগঞ্জ সদর থানার নতুন ওসি রাকিবুল হাসান
স্টাফ রিপোর্টারঃ-
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দিলেন পুলিশ পরিদর্শক মোঃ রাকিবুল হাসান। বৃহস্পতিবার (৫ মার্চ-২০২৬ খ্রি.) রাতে সদর থানায় যোগদান করেন তিনি।
শুক্রবার (৬ মার্চ) সকালে পুলিশ রাকিবুল হাসান সদর থানায় যোগদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে আমি সদর থানায় যোগ দিয়েছি। সকলের সহযোগীতা নিয়ে সিরাজগঞ্জ সদর থানার আইন শৃংখলা রক্ষার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মোঃ রাকিবুল হাসান এর আগে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পরিদর্শক পদে পদোন্নতি পেয়ে সিরাজগঞ্জ ১নম্বর পুলিশ ফাঁড়িতে যোগদান করেন। এরপর উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি।
Copyright © 2026 দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ. All rights reserved.