• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

সিরাজগঞ্জ সরকারি কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক এর অবসরজনিত বিদায় সংবর্ধনা

Reporter Name / ১৭৪ Time View
Update : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জ সরকারি কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আনোয়ারুল হক এর অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান

আজিজুর রহমান মুন্না- সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শীর্ষতম বিদ্যাপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজ এর রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল হক এর অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
সিরাজগঞ্জ সরকারি কলেজ রসায়ন বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীবৃন্দের আয়োজনে

রবিবার (২৪ নভেম্বর) সকাল ১১ টায় কলেজের রসায়ন বিভাগের হলরুমে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজে’র সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অত্র বিভাগের সহযোগী অধ্যাপক নিলুফার ইয়াসমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সুলতান মাহমুদ, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর শরীফ- উস- সাঈদ প্রমুখ।
এসময়ে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হযরত আলী (ইনসিটু) , সহকারী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম ভূইয়া, প্রভাষক মোঃ রাসেল বাবু খাজা, প্রদর্শক মোঃ আব্দুল হান্নান সহ রসায়ন বিভাগের সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল হক কে রসায়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা হতে ফুলেল শুভেচ্ছা, মানপত্র এবং উপহার প্রদান করেন। এবং কলেজের “বাধন” ইউনিটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category