• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
Headline
আমার দায়িত্ব দুস্থ মানুষের সেবা করা — ফয়সাল হাসান মাহমুদ আজ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ পত্রিকার সম্পাদক এর মাতার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন সাবেক এজিএস দুলাল কাজিপুরে “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি”র উদ্যাগে ৪০ জন দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে নলকূপ বিতরণ  জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১ সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সিরাজগঞ্জের মানিকের জয়সূচক গোলে ফাইনালে বাংলাদেশ সিরাজগঞ্জে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের বেলকুচিতে ‘অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ইসলামিয়া কাউন্টি প্রিমিয়ার টি – ফিফটিন ক্রিকেট টুর্নামেন্টে এঁর উদ্বোধন করলেন হাজী আব্দুস সাত্তার

৭ জুন পবিত্র ঈদুল আযহা

Reporter Name / ৩৩০ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫
Oplus_131072

বাংলাদেশের আকাশে আজ বুধবার (২৮ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের গণনা শুরু হবে। এই হিসেবে জিলহজের ১০ তারিখ অর্থাৎ ৭ জুন (শুক্রবার) সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. আ. ফ. ম খালিদ হোসেন।

ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কার্যালয় এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে আজ দেশের বিভিন্ন স্থান থেকে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

চাঁদ দেখা সংক্রান্ত তথ্য দ্রুত সংগ্রহ ও যাচাই করার জন্য ধর্ম মন্ত্রণালয় টেলিফোন ও ফ্যাক্স নম্বর চালু রেখেছিল। বিভিন্ন জেলা থেকে আসা চাঁদ দেখার তথ্যের ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় বলে জানানো হয়েছে।

সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, আবহাওয়া অধিদপ্তরের প্রতিনিধি, জাতীয় মসজিদের খতিব এবং জাতীয় চাঁদ দেখা কমিটির অন্যান্য সদস্যরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category