জনতা ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ এরিয়ার মৃত্যুবরণকারী কর্মকর্তা ও কর্মচারীদের আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না---
জনতা ব্যাংক পিএলসি, সিরাজগঞ্জ এরিয়ার সকল মৃত্যুবরণকারী নির্বাহী কর্মকর্তা, কর্মকর্তা ও কর্মচারীদের আত্মার মাগফিরাত কামনায় কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আলামিন সিরাজী।
জনতা ব্যাংক পিএলসি রিটায়ার্ড এমপ্লয়ীজ ফোরাম সিরাজগঞ্জের আয়োজনে,
মঙ্গলবার (২১জুলাই) বিকেলে জনতা ব্যাংক পিএলসি, এরিয়া অফিস সিরাজগঞ্জে উক্ত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনতা ব্যাংকের প্রাক্তন ডিএমডি এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রাক্তন এমডি মোঃ ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক পিএলসি সিরাজগঞ্জের ডিজিএম (এরিয়া প্রধান) আহমেদ তৈয়ব হাসান। এতে সভাপতিত্ব করেন, জনতা ব্যাংক পিএলসি রিটায়ার্ড এমপ্লয়ীজ ফোরাম সিরাজগঞ্জের সভাপতি ও জিএম (অবঃ) মোঃ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন, জনতা ব্যাংক পিএলসি সিরাজগঞ্জের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কোরবান আলী।
এ অনুষ্ঠানে জনতা ব্যাংক পিএলসি এবং জনতা ব্যাংক এমপ্লয়ীজ ফোরাম সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক, সাবেক সহকারী মহাব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম খান,
জনতা ব্যাংক পিএলসি কর্পোরেট শাখা সিরাজগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক এস.এম. শামীম আকতার, এসবি ফজলুল হক রোড শাখার ব্যবস্থাপক মোহাম্মাদ মাহবুব সুমন, জনতা ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ এরিয়ার জাতীয়তাবাদী ইউনিয়নের সভাপতি মোঃ মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক এইচ,এম রুহুল আমীন, জনতা ব্যাংক পিএলসি সিরাজগঞ্জের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক পিএলসি সিরাজগঞ্জের এরিয়া অফিসের এজিএম জাফর ইকবাল ও হুমায়ুন কবির এবং ব্যবসায়ী চেম্বার সদস্য মোঃ আনোয়ার হোসেন তালুকদার, রাজাপুর ডিগ্রি কলেজ অধ্যক্ষ মোঃ শাহীন বাদশা, জনতা ব্যাংক পিএলসি সিরাজগঞ্জের সাবেক কর্মকর্তা লুৎফন নেছা,
রাকাবের ডিজিএম ও প্রধান শাখার এজিএম
প্রমুখ।