• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
Headline
বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা এস এম রঞ্জুর মতবিনিময় নিজের জমি নেই- তবুও গড়েছেন তালবাগান। বজ্রপাত থেকে গ্রামবাসীকে বাঁচাতে দিনমজুর মান্নানের এক যুগের লড়াই খোকশাবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলী কার্ড সংক্রান্ত তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সিরাজগঞ্জ বার এসোসিয়েশনে ইনভাইটেশন প্রেসিডেন্ট এন্ড সেক্রেটারি লাঞ্চ অনুষ্ঠিত সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী চরমপন্থীদের তথ্যের ভিত্তিতে ১০৩ টি আগ্নেয়াস্ত্র ও-১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে এসআরবি-১২ টানা চারবার সিরাজগঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রাকিবুল হাসান সিরাজগঞ্জে ফাজিল-কামিল স্তরের মাদর্সা সমূহে ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত রায়গঞ্জে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ রায়গঞ্জে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২) -এর খোকশাবাড়ী ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের রেজিষ্ট্রেশনকৃত খেলোয়াড় বাছাই ও দলগঠন কার্যক্রম অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Reporter Name / ২৬২ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

সিরাজগঞ্জ জেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আজিজুর রহমান মুন্না — পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদার করণে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে-চলতি মৌসুমে দেশব্যাপী একযোগে ৮ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচি’র অংশ হিসেবে উদ্বোধন করা হয়।
শুক্রবার (২৪ জুলাই) সকালে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিলন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আলোচনাসভা, বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা বিএনপির সহ-সভাপতি এবং জেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহবায়ক আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন, সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি- রোমানা মাহমুদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। এ অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক রুসুম রেওয়াজ তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব টি.এম. শাহাদাৎ হোসেন ঠান্ডু, জেলা বিএনপির উপদেষ্টা এস.এম. সোহেল মাহমুদ রঞ্জু, সিরাজগঞ্জ সদর উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি তোফাজ্জল হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার হোসাইন সবুজ, জেলা কৃষক দলের সদস্য হযরত আলী, আব্দুল হান্নান প্রমুখ। এসময়ে জেলা ও সদর উপজেলা কৃষকদলের অন্যান্যরা, শিয়ালকোল ইউনিয়ন বিএনপির নেতা টুপা সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানে শেষে পুরাতন বগুড়া রোড মহাসড়ক আইল্যান্ড মাঝে এবং সড়ক পাশে কিলোমিটার জুড়ে বৃক্ষ রোপণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category