• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
Headline
সিরাজগঞ্জে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইন ও ইনজেকশনসহ ২ মাদককারবারি গ্রেফতার উল্লাপাড়ায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। জুলাই আন্দোলন, মুক্তিযুদ্ধ, ৯০-এর গণআন্দোলন- সবই আছে বিএনপির—– রায়গঞ্জে প্রতিবাদ সভায় সাইদুর রহমান বাচ্চু উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জ রিকশা – ভ্যান ও শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন সিরাজগঞ্জ পৌর শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করতে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের মতবিনিময় করেন আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জের কৃতিসন্তান কবি মোহন রায়হান এর নানা আয়োজনে ৭০তম জন্মবার্ষিকী পালন সিরাজগঞ্জে সাত মাসে রেকর্ড রাজস্ব আদায় করেছে ট্রাফিক পুলিশ ৫ হাজার বিঘা জমি চাষাবাদের আওতায় আসার সম্ভাবনা

উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জ রিকশা – ভ্যান ও শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন

Reporter Name / ৮৬ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জ রিকশা – ভ্যান ও শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ এর ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২১ আগস্ট ২০২৬) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় । নির্বাচন কে ঘিরে শ্রমিকদের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা গেছে। ভোটকেন্দ্রের আশপাশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে।

নির্বাচনে ৫ হাজার ৬৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের মাধ্যমে ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। এর মধ্যে সভাপতি পদে মো. বিশা শেখ ‘ভ্যানগাড়ি’ প্রতীক নিয়ে এবং সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে মো. ছাইফুল ইসলাম ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও নির্বাচনে কার্যকরী সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দুইজন সড়ক সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক এবং তিনজন কার্যনির্বাহী সদস্যসহ মোট ১৫টি পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে মোট ৮টি বুথ স্থাপন করা হয়েছিল। দায়িত্ব পালন করেছেন একজন প্রিজাইডিং অফিসার, একজন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪০ জন পোলিং অফিসারসহ পুলিশ, আনসার ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, মানবতার ফেরিওয়ালা হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, আল্লাহ কে হাজির-নাজির মেনে আমরা নির্বাচন পরিচালনা করেছি। শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে । ভোটাররা যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখেছি । কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ ছিল না ।

এ সময় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান মো. মোনায়েছ খান কাবুল, সদস্য সচিব মো. মনিরুজ্জামান মনির, আইন উপদেষ্টা অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, আপিল বোর্ডের সদস্য অ্যাডভোকেট নাজমুল হাসান, আনোয়ার হোসেন ও আসলাম উদ্দিনসহ নির্বাচন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category