• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
Headline
সিরাজগঞ্জে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইন ও ইনজেকশনসহ ২ মাদককারবারি গ্রেফতার উল্লাপাড়ায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। জুলাই আন্দোলন, মুক্তিযুদ্ধ, ৯০-এর গণআন্দোলন- সবই আছে বিএনপির—– রায়গঞ্জে প্রতিবাদ সভায় সাইদুর রহমান বাচ্চু উৎসব মুখর পরিবেশে সিরাজগঞ্জ রিকশা – ভ্যান ও শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন সিরাজগঞ্জ পৌর শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করতে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের মতবিনিময় করেন আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তার সিরাজগঞ্জের কৃতিসন্তান কবি মোহন রায়হান এর নানা আয়োজনে ৭০তম জন্মবার্ষিকী পালন সিরাজগঞ্জে সাত মাসে রেকর্ড রাজস্ব আদায় করেছে ট্রাফিক পুলিশ ৫ হাজার বিঘা জমি চাষাবাদের আওতায় আসার সম্ভাবনা

সিরাজগঞ্জে সাত মাসে রেকর্ড রাজস্ব আদায় করেছে ট্রাফিক পুলিশ

Reporter Name / ৬১ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জে গত সাত মাসে রেকর্ড রাজস্ব আদায় করেছে ট্রাফিক পুলিশ বিভাগ
স্টাফ রিপোর্টারঃ-
গত ৭ মাসে রেকর্ড ১ কোটি ৮০ লাখ টাকা রাজস্ব আদায় করেছে সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশ। ট্রাফিক আইন অমান্য করে গাড়ি চালানো এবং সঠিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় যানবাহনের মালিক ও শ্রমিকদের কাছ থেকে এই জরিমানার টাকা আদায় করা হয়।

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পুলিশ পরিদর্শক (প্রশাসন ও প্রসিকিউশন) মো. মোফাকখারুল ইসলাম বলেন, চলতি বছরের জানুয়ারী থেকে জুলাই পর্যন্ত সিরাজগঞ্জ জেলা ট্রাফিক পুলিশ ৩ হাজার ২১টি মামলা করেছে। এসব মামলায় সরকারের রাজস্ব আদায় হয়েছে ১ কোটি ৮০ লাখ ৩১ হাজার ৯৭৫ টাকা। এই রাজস্ব আদায় তাদের জন্য অনন্য এক রেকর্ড।

পুলিশ পরিদর্শক আরো বলেন, জেলার কোনো নির্দিষ্ট এলাকায় যানজট বা সড়কে বিশৃঙ্খলা দেখা দিলে প্রয়োজন অনুযায়ী বিশেষ টিম পাঠানো হয়। এসব টিম মোটরসাইকেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসন, সড়কে অবৈধভাবে দাঁড়িয়ে থাকা যানবাহন সরানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে।

তিনি আরো বলেন, গ্রীষ্মকালে তীব্র গরম। যেখানে সড়কে ১ ঘণ্টা মানুষ দাঁড়িয়ে থাকতে পারেন না, সেখানে আমাদের সদস্যরা ঘণ্টার পর ঘণ্টা সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে। আমরা নিজেদের সেরাটা দিয়ে সবসময় কাজ করি। যাতে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। মানুষ স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু জানান, পুলিশ বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করে পেট্রোল টিম। এরা তাৎক্ষণিকভাবে যেকোনো শৃঙ্খলা ফিরিয়ে আনতে পদক্ষেপ নেয়। সড়কের শৃঙ্খলা বজায় রাখতে আমাদের টিমগুলো নিয়মিত কাজ করছে। জেলার কোথাও যানজট বা বিশৃঙ্খলা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের কাজ চলমান রয়েছে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করায় আমাদের দায়িত্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category